• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • বরিশাল
  • ঝালকাঠি

ওসমান হাদির নিজ জেলায় অধিকাংশ সরকারি প্রতিষ্ঠানে পালিত হয়নি রাষ্ট্রীয় শোক

ঝালকাঠি প্রতিনিধি
  ২০ ডিসেম্বর ২০২৫, ১৯:০৬

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির মৃত্যুতে সরকার ঘোষিত এক দিনের রাষ্ট্রীয় শোক ঝালকাঠি জেলায় যথাযথভাবে পালিত হয়নি। রাষ্ট্রীয় নির্দেশনা অনুযায়ী সারাদেশের মতো তার নিজ জেলা ঝালকাঠিতেও সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান ও ব্যাবসা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রেখে শোক পালনের কথা থাকলেও বাস্তবে এর ব্যতিক্রম চিত্র দেখা গেছে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

শনিবার(২০ ডিসেম্বর) জেলা প্রশাসন কার্যালয়, কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান এবং কিছু ব্যাবসা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হলেও জেলা প্রাথমিক শিক্ষা ভবন, কাস্টমস এক্সাইজ ও ভ্যাট বিভাগের কর্মকর্তার কার্যালয়, জেলা জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ঝালকাঠি জেলা কার্যালয়সহ অধিকাংশ সরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত করে রাষ্ট্রীয় শোক পালন করা হয়নি।

এতে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও প্রশ্নের সৃষ্টি হয়েছে। সচেতন মহলের মতে, রাষ্ট্রীয় শোক একটি জাতীয় দায়িত্ব। এই দায়িত্ব পালনে সরকারি দপ্তরগুলোর আরও দায়িত্বশীল ভূমিকা থাকা প্রয়োজন।

এ বিষয়ে জানতে চাইলে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঝালকাঠি কার্যালয়ের সহকারী পরিচালক সাফিয়া সুলতানা বলেন, আমাদের ঝালকাঠি অফিসটি একটি ভাড়া ভবনে অবস্থিত। একই ভবনে একাধিক অফিস রয়েছে। সেখানে জাতীয় পতাকা উত্তোলনের উপযুক্ত ব্যবস্থা না থাকায় আমরা পতাকা অর্ধনমিত রাখতে পারিনি।

ঝালকাঠি জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহিনুল ইসলাম মজুমদার বলেন, পতাকা উত্তোলন আমার কাজ না, এটি নাইটগার্ডের দায়িত্ব। কেন পতাকা ওঠানো হয়নি, সে বিষয়ে নাইটগার্ডের সঙ্গে কথা বলবো।

নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন সরকারি কর্মকর্তা জানান, বিষয়টি যথাযথভাবে তদারকি করা হয়নি। তবে তারা এটিকে অনিচ্ছাকৃত ভুল বলে দাবি করেন।

এ বিষয়ে ঝালকাঠি জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন বলেন, বিষয়টি আমি আপনার মাধ্যমেই জানতে পেরেছি। এ বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, সকল সরকারি দপ্তরকে রাষ্ট্রীয় শোক পালনের নির্দেশনা দেওয়া হয়েছিল। যারা এই নির্দেশনা পালন করেনি, তাদের বিরুদ্ধে সরকারি বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন

নরসিংদীতে ড্রামট্রাকের চাপায় ভ্যান চালক নিহত

উল্লেখ্য, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদি গত বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত পৌনে ১০টার দিকে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। একই রাতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস শনিবার এক দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেন।

প্রধান উপদেষ্টার ঘোষণানুযায়ী, দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি ভবন এবং বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দেওয়া হয়।

জে আই

  • রাষ্ট্রীয় শোক
  • ওসমান বিন হাদি
এ সম্পর্কিত আরও খবর
ইরানে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা
ইরানে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা
ঢাকায় ফ্ল্যাট পাচ্ছে হাদির পরিবার, ১ কোটি টাকা বরাদ্দ
ঢাকায় ফ্ল্যাট পাচ্ছে হাদির পরিবার, ১ কোটি টাকা বরাদ্দ
নতুন বছরে ব্রাহ্মণবাড়িয়ার শিক্ষার্থীদের হাতে নতুন বই
নতুন বছরে ব্রাহ্মণবাড়িয়ার শিক্ষার্থীদের হাতে নতুন বই
৩ দিনের রাষ্ট্রীয় শোক: আতশবাজি, বেলুন ওড়ানোসহ বিভিন্ন কার্যক্রম নিষিদ্ধ
৩ দিনের রাষ্ট্রীয় শোক: আতশবাজি, বেলুন ওড়ানোসহ বিভিন্ন কার্যক্রম নিষিদ্ধ
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।