দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

যারা দেশে অস্থিতিশীলতা সৃষ্টি এবং গণতান্ত্রিক প্রক্রিয়া বাধাগ্রস্ত করতে চায়, তারাই ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।
শনিবার (২০ ডিসেম্বর) দুপুরে টাঙ্গাইল সদর উপজেলার বিন্যাফৈর উচ্চ বিদ্যালয় মাঠে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। সেখানে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা এবং টাঙ্গাইল সদর উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি রফিকুল ইসলাম ফারুকের ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
টুকু বলেন, দেশকে অস্থিতিশীল, অরাজকতা সৃষ্টি এবং নির্বাচন বানচালের উদ্দেশ্যে শেখ হাসিনা ভারতে বসে ওসমান হাদিকে হত্যার নির্দেশ দিয়েছেন।
বিএনপি আশাবাদী সঠিক সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে উল্লেখ করে তিনি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরলে দেশজুড়ে আনন্দের জোয়ার বইবে।
আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় সুনিশ্চিত করে বিএনপি সরকার গঠন করবে— এমন আশাবাদও ব্যক্ত করেন টুকু।
দোয়া মাহফিলে রফিকুল ইসলাম ফারুক স্মৃতি সংঘের সভাপতি রফিকুল ইসলাম আজাদের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী এবং দাইন্যা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আজহারুল ইসলাম লাবু।
এবি/