দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ফেনীতে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (১৭ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ফেনী সদর উপজেলার শর্শদী বাজারে এ ঘটনা ঘটেছে। এতে ৩টি মোটরসাইকেল পুড়ে গেছে।
জানা যায়, শর্শদী বাজারস্থ গ্রামীণ ব্যাংকের অফিসের কাজ শেষ করে প্রতিদিনের ন্যায় বুধবারও ভবনের দ্বিতীয় তলায় ঘুমিয়ে পড়েন কর্মকর্তা কর্মচারীরা। রাত ৩টা ৪০ মিনিটের সময় নিচতলার সিড়ি কক্ষের কলাপসিবল গেটের ভেতরে আগুন দেয় দুর্বৃত্তরা। তাৎক্ষণিক নিরাপত্তা প্রহরী আগুন আগুন বলে চিৎকার শুরু করলে দ্রুত উপরে থাকা ব্যক্তিরা নিচে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। খবর পেয়ে দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
গ্রামীণ ব্যাংক শর্শদী শাখার ব্যবস্থাপক অশোক কুমার দেবনাথ বলেন, আগুনে সিড়ি কক্ষে থাকা ৩টি মোটরসাইকেল ও ২টি বসার ব্রাঞ্চ পুড়ে গেছে। আমরা উপরের তলা থেকে নিচে এসেনেভানোর কাজ করায় আগুন ছড়াতে পারেনি। এ ঘটনায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী পরবর্তী কার্যক্রম নেওয়া হবে।
ফেনী মডেল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) সজল কান্তি দাশ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় ব্যাংক কর্তৃপক্ষ থানায় অভিযোগ করেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরএ