দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে ময়মনসিংহে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।
রোববার (১৪ ডিসেম্বর) সকাল সাড়ে সাতটার দিকে নগরের থানারঘাট ব্রহ্মপুত্র নদের পাড়ে নির্মিত বধ্যভূমিতে প্রথমে পুষ্পস্তবক অর্পণ করেন বিভাগীয় কমিশনার মিজ ফারাহ শাম্মি। পরে একে একে রেঞ্জ ডিআইজি, সিটি করপোরেশন, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা ও মহানগর মুক্তিযোদ্ধা সংসদ এবং বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগণ পুষ্পক অর্পণ করেন।
এসময় অতিরিক্ত বিভাগীয় কমিশনার তাহমিনা আক্তার, রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আতাউল কিবরিয়া, সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা সুমনা আল মজিদ, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা কামরুল হুদা, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্য সচিব আব্দুল খালেক মন্ডল, মহানগর মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক আব্দুল খালেক শিকদারসহ অন্যরা।
এ সময় মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দরা বলেন, ৫৪ বছর আগে আজকের এই দিনে পাক হানাদার বাহিনী বেছে বেছে মেধাবীদের উপর নারকীয় হত্যাকাণ্ড চালায়। তাই এই দিনটি আমাদের জন্য অনেক বেদনার। কিন্তু বাংলাদেশকে দমিয়ে রাখা সম্ভব হয়নি। পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে প্রিয় এই দেশ। সামনে দেশের উন্নয়ন অগ্রগতিকে এগিয়ে নিতে নতুন প্রজন্ম ভূমিকা রাখবে এটাই প্রত্যাশা।
জে আই