• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • রংপুর
  • ঠাকুরগাঁও

২ দশক পর বাবা-মায়ের কাছে ফিরল হারানো ছেলে

দেশ টিভি ডেস্ক
  ২১ জুলাই ২০২৩, ২০:২৭

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
পরিবারের সঙ্গে মতিউর রহমান (হলুদ টি-শার্ট)। ছবি: সংগৃহীত
পরিবারের সঙ্গে মতিউর রহমান (হলুদ টি-শার্ট)। ছবি: সংগৃহীত

দীর্ঘ ২১ বছর পর মতিউর রহমান নামে একজনকে ফিরে পেয়েছেন তার বাবা-মা। ভারত থেকে এক বেসরকারি সংস্থার সহযোগিতায় দেশে ফিরিয়ে আনা হয়েছে তাকে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

শুক্রবার (২১ জুলাই) ভারতের ফুলবাড়ি ও বাংলাদেশের বাংলাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ওই সংস্থার প্রতিনিধিরা তাকে বাংলাদেশে নিয়ে আসেন।

পরে বাংলাবান্ধা ইমিগ্রেশনে সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করে বাবা-মায়ের কাছে তুলে দেওয়া হয় মতিউরকে। এ সময় শ্রদ্ধা পুনর্বাসন ফাউন্ডেশনের নীতিশ শর্মা উপস্থিত ছিলেন।

মতিউর রহমান ঠাকুরগাঁও সদর উপজেলার আখানগর ইউনিয়নের দক্ষিণ দেবীডাঙ্গা গ্রামের সহিদুল ইসলামের বড় ছেলে। ২০০২ সালে ১৫ বছর বয়সে হারিয়ে যাওয়ার পর ঠাকুরগাঁও সদর থানায় সাধারণ ডায়েরি করে তার পরিবার। তারপরেও তার আর খোঁজ পাওয়া যায়নি। ২০১৯ সালের জুনে ভারতের মহারাষ্ট্রের কারজাত এলাকার রাস্তা থেকে মানসিকভাবে বিপর্যস্ত মতিউরকে উদ্ধার করে শ্রদ্ধা পুনর্বাসন ফাউন্ডেশনের কর্মীরা। ওই ফাউন্ডেশনের তত্ত্বাবধানে তাকে চিকিৎসা দেওয়া হয়। এক পর্যায়ে জানা যায় মতিউর বাংলাদেশি। তবে করোনা পরিস্থিতির কারণে বিষয়টি স্থবির হয়ে পড়ে। পরিস্থিতি স্বাভাবিক হলে নোয়াখালীর গান্ধী আশ্রম ট্রাস্টের রাহা নবকুমারের সাথে যোগাযোগ করেন শ্রদ্ধা পুনর্বাসন ফাউন্ডেশনের নীতিশ শর্মা। তাদের মাধ্যমেই ঠাকুরগাঁও জেলায় মতিউরের স্বজনদের খুঁজে পাওয়া যায়। ৭/৮ মাস আগে পরিবারের সঙ্গে কথা বলা শুরু হয় তার।

হারিয়ে যাওয়ার বিষয়ে মতিউর বলেন, আমি কিভাবে ভারতে গেলাম আমার মনে নেই। আমি আজ দেশে ফিরেছি। বাবা-মাকে পেয়েছি। বাড়িতে গেলে হয়তো আরও অনেক কিছু মনে পড়বে।

তার বাবা সহিদুল ইসলাম বলেন, আমার ছেলেকে নিয়ে অনেক স্বপ্ন ছিল। আমি যখন অবসর গ্রহণ করি ঠিক সেই সময়েই মতিউর হারিয়ে যায়। অনেক খোঁজাখুঁজি করেও আমরা তার খোঁজ পাইনি। ২১ বছর পর আমরা আমাদের ছেলেকে খুঁজে পেয়েছি, এর চেয়ে বড় আনন্দ কি হতে পারে।

মা মর্জিনা বেগম বলেন, আমরা ভেবেছিলাম আর কখনো আমার ছেলের দেখা পাব না। অনেকে বলত, হয়তো মারা গেছে। কিন্তু সৃষ্টিকর্তায় ইচ্ছায় আমি আমার ছেলেকে ফিরে পেয়েছি।

এ বিষয়ে পুনর্বাসন ফাউন্ডেশনের নীতিশ শর্মা বলেন, আমরা মূলত ভবঘুরে, আশ্রয়হীন মানসিক রোগীদের নিয়ে কাজ করি। ২০১৯ সালে আমরা মতিউরকে খুঁজে পাই। তারপর তাকে চিকিৎসার মাধ্যমে সুস্থ করে তোলা হয়। এরপর আমরা তার পরিবারের খোঁজে নামি। এ ব্যাপারে আমাদের নোয়াখালীর গান্ধী আশ্রম ট্রাস্টের রাহা নবকুমার অনেক সহযোগিতা করেছেন। তার মাধ্যমেই মতিউরের পরিবারের সন্ধান পাওয়া যায়।

দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে আজ আমরা তাকে তার পরিবারের কাছে তুলে দিতে পেরেছি। এটা আমাদের জন্যেও আনন্দের বলেও উল্লেখ করেন তিনি।

  • ছেলে
  • বাবা
  • মা
  • পরিবার
  • মতিউর রহমান
এ সম্পর্কিত আরও খবর
জাফরউল্যাহ তৃতীয়বারের মতো নৌকা ডুবাইতে যাচ্ছেন: নিক্সন
জাফরউল্যাহ তৃতীয়বারের মতো নৌকা ডুবাইতে যাচ্ছেন: নিক্সন
খালি ফোন দেবেন, নিজে এসে ভাতা কার্ড দেব: মাহি
খালি ফোন দেবেন, নিজে এসে ভাতা কার্ড দেব: মাহি
‘মার্কিন শ্রমনীতিতে পোশাক শিল্পে নেতিবাচক প্রভাবের আশঙ্কা’
‘মার্কিন শ্রমনীতিতে পোশাক শিল্পে নেতিবাচক প্রভাবের আশঙ্কা’
ট্রাকের সমর্থকদের বিরুদ্ধে নৌকার কর্মীদের মারধরের অভিযোগ
ট্রাকের সমর্থকদের বিরুদ্ধে নৌকার কর্মীদের মারধরের অভিযোগ
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।