দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ময়মনসিংহে রেলওয়ে স্টেশনে বাজারের ব্যাগ থেকে আনুমানিক একদিন বয়সি ছেলে নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১০ ডিসেম্বর) রাত ৯ টার দিকে ময়মনসিংহ রেলস্টেশনের ২ নম্বর প্লাটফর্ম থেকে নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়।
ময়মনসিংহ রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন মৃত নবজাতকের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, স্টেশনের ২ নম্বর প্লাট ফর্মে পলিথিন ব্যাগে মোড়ানো রক্তাক্ত অবস্থায় একটি বাজারের ব্যাগ দেখতে পায় স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে এবং সুরতহাল প্রতিবেদন করে মরদেহ মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, কে বা কারা এই নবজাতককে পলিথিনে মুড়িয়ে এভাবে রেখে গেছে, তা খোঁজ নিয়ে বের করা হবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।
কে