দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

লক্ষ্মীপুরে স্বীকৃতিস্বরূপ ৬৫ জন কোরআনে হাফেজকে পাগড়ি প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাতে মুহিউস সুন্নাহ জালালিয়া মাদরাসা প্রাঙ্গনে আয়োজিত বার্ষিক ইসলামী মাহফিলে হাফেজদের মাঝে পাগড়ি প্রদান করা হয়। এছাড়া তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান মাদরাসা কর্তৃপক্ষ।
চর মটুয়া মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আহমেদ আবু তাহের ছাত্রদের পাগড়ি পরিয়ে দেন।
লক্ষ্মীপুর দারুল উলুম কামিল মাদরাসার মুহাদ্দিস মাওলানা মুহাম্মদ মহিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকার ঢালকানগর পীর শাহ আবদুল মতিন বিন হুসাইন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-৩ আসনের সাবেক এমপি শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। এছাড়া মুহিউস সুন্নাহ জালালিয়া মাদরাসার মুহতামীম মোহাম্মদ আমির হোসাইনসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আমন্ত্রিত অতিথিরা বলেন, কোরআনে হাফেজরা আলোর দিশারী। আল্লাহ তাদের অন্তরে কোরআনের প্রতিটি অক্ষর গেঁথে দিয়েছেন। তাদের মধুর কণ্ঠে কোরআনের আয়াত মুসল্লিদের মুগ্ধ করবে। তাদের দেখে সবাই কোরআন শিক্ষায় উদ্বুদ্ধ হবে।
আরএ