দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পেছানোর ষড়যন্ত্র হচ্ছে। কোনো দল বা ব্যক্তিকে কেন্দ্র করে নির্বাচন পেছনোর ষড়যন্ত্র করা হলে জনগণ তা গ্রহণ করবে না বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকেলে নারায়ণগঞ্জের কেন্দ্রীয় শহীদ মিনার আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন।
আগামী সংসদ নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড গড়তে সরকারের প্রতি আহ্বান জানিয়ে ফয়জুল করীম বলেন, অন্তর্বর্তীকালীন সরকার যদি নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন দিতে না পারে, তাহলে জনগণ এই সরকারকে ক্ষমা করবে না।
জনসভায় আরও বক্তব্য রাখেন- ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, নারায়ণগঞ্জ মহানগর কমিটির সভাপতি ও ৫ আসনে দলটির মনোনীত প্রার্থী মুফতি মাসুম বিল্লাহ, নারায়ণগঞ্জ-৪ আসনের মনোনীত প্রার্থী মুফতি ইসমাঈল সিরাজী প্রমুখ।
এর আগে জনসভায় বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে যোগদান করে দলটির নেতাকর্মীরা।
আরএ