দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং সুস্থতা কামনায় লক্ষ্মীপুর মন্দিরে বিশেষ প্রার্থনা হয়েছে।
বুধবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় শহরের শ্রী শ্রী শ্যাম সুন্দর আখড়া মন্দিরে জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদের উদ্যোগে এ প্রার্থনা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন- জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি শংকর মজুমদার, সহ-সভাপতি শৈবাল কান্তি সাহা, সাধারণ সম্পাদক অ্যাড. মিলন মন্ডল, জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি প্রিয় লাল নাথ, সাধারণ সম্পাদক শিমুল সাহা, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যান ফ্রন্টের সদস্য সচিব মানিক সাহা, জেলা মহিলা ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ভানু নাগ প্রমুখ।
আরএ