• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • ঢাকা
  • মাদারীপুর

কলেজ মাঠে মাদক সেবনের প্রতিবাদ করায় শিক্ষার্থীর ওপর হামলা

মাদারীপুর প্রতিনিধি
  ০৪ ডিসেম্বর ২০২৫, ০৭:৫৬

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

মাদারীপুর সরকারি কলেজ মাঠে মাদকসেবনের প্রতিবাদ করায় ইকবাল আমিন ওরফে সম্রাট (২০) নামে এক শিক্ষার্থীকে পিটিয়ে আহত করা হয়েছে। এ ঘটনার প্রতিবাদ ও তিন দফা দাবি আদায়ে প্রায় দুই ঘণ্টা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন সাধারণ শিক্ষার্থীরা। এ সময় মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করায় মাদারীপুর-শরীয়তপুর-চাঁদপুর আঞ্চলিক সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে মহাড়কের দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হলে দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরা।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

বুধবার (৩ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত মাদারীপুর শহরের কলেজগেট এলাকায় এ বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।

সদর মডেল থানার ওসি আদিল হোসেন ও কলেজের অধ্যক্ষ লুৎফর রহমান খান ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের দাবি মেনে নিলে অবরোধ তুলে নেয় শিক্ষার্থীরা।

বহিরাগতদের হামলায় আহত শিক্ষার্থী ইকবাল আমিন সম্রাটকে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি মাদারীপুর সরকারি কলেজের রসায়ন বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তার বাড়ি নোয়াখালীর হাতিয়া এলাকায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৩০ নভেম্বর বিকেলে কয়েকজন বহিরাগত যুবক কলেজের ভেতর মাদক সেবন করছিল। এর প্রতিবাদ করেন শিক্ষার্থী ইকবালসহ কয়েকজন শিক্ষার্থী। এ ঘটনার জেরে ইকবাল বুধবার (৩ ডিসেম্বর) বিকেলে কলেজ মাঠে খেলতে গেলে তাকে একা পেয়ে মারধর করে বহিরাগত কয়েকজন যুবক। পরে গুরতর আহত অবস্থায় তাকে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করে তার সহপাঠীরা।

এ ঘটনার পর হামলাকারীদের গ্রেপ্তার ও কলেজ প্রাঙ্গনে বহিরাগতদের প্রবেশ বন্ধ, সীমানা নির্ধারণসহ তিন দফা দাবিতে বিক্ষোভের ডাক দেন সাধারণ শিক্ষার্থীরা। পরে আবাসিক হল থেকে শিক্ষার্থীরা বের হয়ে বিক্ষোভ মিছিল করেন। সন্ধ্যা ৬টার দিকে কয়েকশ শিক্ষার্থী জড়ো হয়ে কলেজের সংযোগ সড়কে বিক্ষোভ মিছিল বের করেন। পরে তারা কলেজগেটে অবস্থান নিয়ে মাদারীপুর-শরীয়তপুর-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের দুপাশে অবরোধ করে নানা স্লোগান দিতে থাকেন।

একপর্যায়ে মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এ সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে কলেজের শিক্ষক ও কর্মচারীরাও।

কলেজের অধ্যক্ষ লুৎফর রহমান খান বলেন, শিক্ষার্থীদের দাবি যৌক্তিক। তাদের সব দাবি মেনে নেওয়া হবে। কলেজের পকেট গেটগুলো বন্ধ করা হবে। অতিদ্রুত সীমানা নির্ধারণ করে নিরাপত্তা নিশ্চিত করা হবে। হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে পুলিশের সঙ্গে কথা হয়েছে। ২৪ ঘণ্টার মধ্যে তাদের গ্রেপ্তারের সব ধরনের চেষ্টা করা হবে। কলেজের শিক্ষকরা আহত ওই শিক্ষার্থীর সুচিকিৎসা নিশ্চিতেও সব ধরনের উদ্যোগ গ্রহণ করেছে।

সাধারণ শিক্ষার্থী জিল্লুর রহমান বলেন, কলেজে সন্ধ্যার পর বহিরাগত সন্ত্রাসীরা প্রবেশ করে মাদকসহ অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকে। হলের আবাসিক শিক্ষার্থীরা নিরাপদ নয়। হলের এক শিক্ষার্থীর ওপর হামলা হলো। কলেজ প্রশাসন প্রথমে চুপচাপ ছিল। পরে আন্দোলন জোরালো হলে কর্তৃপক্ষ আমাদের দাবি আদায়ে আশ্বস্ত করায় অবরোধ তুলে নেওয়া হয়েছে। তবে ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার না করা হলে আবারও অবরোধের ডাক দেওয়া হবে।

মাদারীপুর সদর মডেল থানার ওসি আদিল হোসেন বলেন, শিক্ষার্থীরা মিছিল নিয়ে মহাসড়ক অবরোধ করেন। তারা টায়ার জ্বালিয়ে বিক্ষোভ শুরু করে। তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের শান্ত থাকতে অনুরোধ জানায়। পরে কলেজ কর্তৃপক্ষ ও পুলিশ তাদের দাবি মেনে নিলে তারা অবরোধ তুলে নেয়।

আরএ

  • অবরোধ
এ সম্পর্কিত আরও খবর
অবরোধ তুলে নিলেই আলোচনা: ইরানের জাতিসংঘ প্রতিনিধি
অবরোধ তুলে নিলেই আলোচনা: ইরানের জাতিসংঘ প্রতিনিধি
এডমিট কার্ড না পেয়ে  এসএসসি পরীক্ষার্থীদের মহাসড়ক অবরোধ
এডমিট কার্ড না পেয়ে  এসএসসি পরীক্ষার্থীদের মহাসড়ক অবরোধ
মার্কিন অবরোধ উপেক্ষা করেই হরমুজ প্রণালি পার হচ্ছে ইরানের পতাকাবাহী জাহাজ
মার্কিন অবরোধ উপেক্ষা করেই হরমুজ প্রণালি পার হচ্ছে ইরানের পতাকাবাহী জাহাজ
বরিশালে নিরাপদ মহাসড়কের দাবিতে সড়ক অবরোধ 
বরিশালে নিরাপদ মহাসড়কের দাবিতে সড়ক অবরোধ 
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।