দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

শরীয়তপুরের নড়িয়ায় বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তির কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩ ডিসেম্বর) মাগরিব বাদ উপজেলার ফতেজঙ্গপুর ইউনিয়নের লক্ষীপুর বাজারে এ আয়োজন করে স্থানীয় বিএনপি ও তার সহযোগী সংগঠনের। এতে অংশ নেয় সংগঠনের অন্তত দেড় শতাধিক নেতাকর্মী।
স্থানীয় নেতৃবৃন্দরা জানায়, বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া কিছুদিন ধরে গুরুতর অসুস্থ হয়ে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার শারীরিক অবস্থার অবনতির খবরে দেশব্যাপী দলীয় নেতাকর্মী ও বিভিন্ন পর্যায়ের দেশের মানুষেরা খুবই উদ্বিগ্ন। তাই তার সুস্থতা ও দীর্ঘ হায়াতের জন্য ফতেজঙ্গপুর ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা মহান আল্লাহ তায়ালার দরবারে মিলাদ ও দোয়ার আয়োজন করে।
জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সফিকুল ইসলাম শাওনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি মানিক হাওলাদার। এছাড়া আরও উপস্থিত ছিলেন, ভোজেশ্বর ইউনিয়ন বিএনপির সহ-সাধারণ সম্পাদক সোনাই মিয়া, ফতেজঙ্গপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মাসুম মোল্লা ও অন্যান্যরা।
/অ