দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গোপালগঞ্জের কোটালীপাড়ায় একটি ইউনিয়নে জামায়াতে ইসলামী বাংলাদেশের হিন্দু শাখার কমিটি গঠন করা হয়েছে।
সোমবার (১ নভেম্বর) রাতে উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডে জামায়াতের হিন্দু শাখার ২১ সদস্যবিশিষ্ট এই কমিটি গঠন করা হয়।
কমিটিতে বিপ্লব মল্লিক (ঝন্টু) সভাপতি, বিমল বালা সহ-সভাপতি এবং নির্মল বিশ্বাসকে সংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।
জানা যায়, সোমবার রাতে সাদুল্লাপুর ইউনিয়নের পীড়ারবাড়ী পূর্বপাড় মৎস্য আড়তে ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে স্থানীয় হিন্দু সম্প্রদায়কে নিয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এই কমিটি ঘোষণা করা হয়।
পীড়ারবাড়ী গ্রামের সমাজসেবক নারায়ণ চন্দ্র হালদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন কোটালীপাড়া উপজেলা জামায়াতের কোষাধ্যক্ষ ও সাদুল্লাপুর ইউনিয়ন জামায়াতের তত্ত্বাবধায়ক মো. মহিববুল্লাহ। সভায় সাদুল্লাপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি মো. মিলন ফরাজীসহ স্থানীয় নেতৃবৃন্দ ও হিন্দু সম্প্রদায়ের গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর গোপালগঞ্জের জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের আওয়ামী লীগের শীর্ষ নেতা-কর্মীরা পলাতক রয়েছেন। এসময় সক্রিয় হয়েছে জামায়াত ও বিএনপিসহ অন্যান্য দলগুলো।
আরএ