দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কুড়িগ্রামের বিভিন্ন সীমান্তে গত ৭২ ঘণ্টায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কর্তৃক পরিচালিত ধারাবাহিক বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানী পণ্য জব্দ করা হয়েছে। জব্দ করা এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ৩২ লাখ ১৭ হাজার ৮৩০ টাকা।
মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন কুড়িগ্রাম ২২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক।
বিজিবি জানায়, কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) দায়িত্বপূর্ণ সীমান্তজুড়ে পরিচালিত টানা বিশেষ অভিযানের মাধ্যমে ভারতীয় গবাদিপশু, গাঁজা, মদ, জিরা, প্যান্ট পিস, ফলসহ বিভিন্ন ধরনের অবৈধ চোরাচালানী পণ্য জব্দ করা হয়েছে। গত ৭২ ঘণ্টার এসব অভিযানে উদ্ধার হওয়া পণ্যের মূল্য দাঁড়িয়েছে মোট বত্রিশ লক্ষ সতের হাজার আটশত ত্রিশ টাকা।
অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক বলেন, সদর দপ্তর বর্ডার গার্ড বাংলাদেশের নির্দেশনা অনুযায়ী সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান দমনে আমরা ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছি। এর ধারাবাহিকতায় আমাদের সদস্যরা দিন-রাত নিরবচ্ছিন্নভাবে দায়িত্ব পালন করছেন।
বিজিবি আরও জানায়, সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার এবং চোরাচালান সম্পূর্ণরূপে নির্মূল করতে এমন বিশেষ অভিযান আগামী দিনগুলোতেও অব্যাহত থাকবে।
জে আই