দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নারায়ণগঞ্জের ফতুল্লায় সুমন খলিফা (৩৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
সোমবার (১ নভেম্বর) সকালে ফতুল্লার মধ্য নরসিংপুর এলাকায় সড়কের পাশ থেকে তার ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত সুমন বরিশালের আগৈলঝড়া গ্রামের মন্টু খলিফার ছেলে। তিনি বর্তমানে সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকার মৌচাকে বসবাস করতেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ফতুল্লার মধ্য নরসিংপুর এলাকায় হারুনের পরিত্যক্ত বাড়ির সামনে আধাপাকা রাস্তা থেকে সুমন খলিফার ক্ষতবিক্ষত মরদেহটি সকালে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার হাসিনুজ্জামান জানায়, বাউল শিল্পীর স্বামীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। হত্যার রহস্য উদঘাটন ও জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের জন্য পুলিশের একাধিক টিম কাজ করছে।
আরএ