দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কর্তৃক পুশ-ইন হয়ে বাংলাদশে আসার পর চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাবন্দী গর্ভবতী ভারতীয় নারী সোনালী খাতুনসহ ৬জনকে জামিন দিয়েছে আদালত।
সোমবার (১ নভেম্বর) শুনানি শেষে আদালত তাদের জামিন আবেদন মঞ্জুর করেন বিচারক। বিষয়টি নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগারের জেলার মো. সাখাওয়াত হোসেন। এরপর সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তারা কারাগার থেকে বেরিয়ে আসেন।
সোনালী খাতুনের সঙ্গে পুশ-ইনের শিকার হয়ে কারাবন্দী অন্য পাঁচজনকেও জামিন দেওয়া হয়েছে বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ। তবে ৩ ডিসেম্বর আদালতে হাজিরা দেওয়ার বাধ্যবাধকতা থাকায় তারা এখনই ভারতে ফেরত যেতে পারবেন না বলে জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাকারের জেলার মো. সাখাওয়াত হোসেন।
তারা বর্তমানে পৌর এলাকার এক আত্মীয়র বাড়িতে আশ্রয় নিয়েছেন। সোনালী খাতুনসহ ছয়জনকে কোনো ধরনের চূড়ান্ত যাচাই-বাছাই ছাড়াই বাংলাদেশে ‘পুশ-ইন’ করা হয় বলে অভিযোগ রয়েছে। তারা জানান,ভারতের দিল্লিতে ইটভাটায় কাজ করার সময় গত ২৬ জুন নারী ও শিশুসহ ওই ছয়জনকে ‘বাংলাদেশি’ দেখিয়ে ভারতীয় পুলিশ গ্রেপ্তার করে এবং কুড়িগ্রাম সীমান্ত দিয়ে বিএসএফ তাদের বাংলাদেশে ঠেলে পাঠায়।
এরপর তারা প্রায় দুই মাস ধরে চাঁপাইনবাবগঞ্জ শহরের আলীনগর এলাকায় অবৈধভাবে বসবাস করছিলেন। পরে ২০ আগস্ট গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা পুলিশের একটি দল। সোনালীসহ অন্যরা জানান,ভারতের দিল্লি পুলিশ তাদের অমানসিক নির্যাতণ শেষে বাংলাদেশে ঠেলে দেয়। চাঁপাইনবাবগঞ্জের কারাগারেবন্দি অবস্থায় সুযোগ সুবিধাসহ সার্বিক ব্যবস্থাপণা নিয়েও তারা প্রসংসা করেন এবং এর সঙ্গে জড়িত সকলকে ধন্যবাদ জানান।
এরপর নিজ দেশে ফেরত নেওয়ার জন্য ভারতীয় কর্তৃপক্ষ চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের সঙ্গে যোগাযোগ করেন এবং এজন্য তাদেরকে এক দিন পুলিশ হেফাজতে রাখা হয়। কিন্তু পরবর্তীতে ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে আর যোগাযোগ করতে না পারায় তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
জে আই