দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী বানানোর জন্য মহান আল্লাহ ফেরেশতা পাঠাবেন বলে বলে মন্তব্য করেছেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র মুজিবুর রহমান।
গত মঙ্গলবার (১৮ জুলাই) বিকেলে শহরের পাবলিক লাইব্রেরির শহীদ দৌলত ময়দানে জেলা আওয়ামী লীগ আয়োজিত ‘শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা’ কর্মসূচিতে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মুজিবুর রহমান বলেন, আল্লাহ অদৃশ্য শক্তি দিয়ে প্রধানমন্ত্রীকে ফের প্রধানমন্ত্রী বানাবেন। আল্লাহ শেখ হাসিনার জন্য ফেরেশতা পাঠাবেন। এটা যদি কেউ মনে না করেন তাহলে তার ঈমান থাকবে না।
তিনি আরও বলেন, ফেরেশতা দিয়ে আওয়ামী লীগের নির্বাচনকে উন্নতির শিখরে পৌঁছে দেবেন মহান আল্লাহ। শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী বানাবেন তিনি। এটাই সত্য, এটাই বাস্তব।
আ.লীগের এ নেতা বলেন, রাজনীতির নামে কেউ মানুষের জানমালের ক্ষতি করলে বিন্দু পরিমাণও ছাড় দেয়া হবে না। সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করবে আওয়ামী লীগ সরকার। তাই আগামী জাতীয় নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার কোনো সুযোগ নেই।
সমাবেশে আরও বক্তব্য রাখেন কক্সবাজার জেলা আওয়ামী লীগ নেতা রেজাউল করিম, সালাহউদ্দিন আহমদ, নুরুল আবছার, মাহবুবুল হক মুকুল, আবদুল খালেক, নবনির্বাচিত মেয়র মাহাবুবুর রহমান চৌধুরী প্রমুখ।