দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম টিকটকে উসকানিমূলক ভিডিও দেওয়ায় দিনাজপুরের পার্বতীপুরে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেত্রী রাজিয়া সুলতানাকে (৩৫) আটক করে কারাগারে পাঠানো হয়েছে।
রোববার (৩০ নভেম্বর) সন্ধ্যায় আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়।
আটককৃত রাজিয়া সুলতানা পার্বতীপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ড মহিলা লীগের সাধারণ সম্পাদিকা ছিলেন।
জানা গেছে, আওয়ামী লীগ করার সুবাধে দীর্ঘদিন যাবৎ পৌর শহরের গুলপাড়া এলাকায় দাপটের সঙ্গে জীবন যাপন করে আসছিল রাজিয়া সুলতানা। সম্প্রতি তার ব্যক্তিগত রাজিয়া সুলতানা নামে টিকটক একাউন্ট থেকে বেশ কয়েকটি পোস্ট করা হয়। সেই পোস্টে তিনি ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে। প্রধান উপদেষ্টাকে উল্লেখ করে আরও বলেন, ইউনূস হাটাও, বাংলাদেশ বাঁচাও’এ বিষয়ে ভয়েসের সঙ্গে মুখ মিলিয়ে (লিপসিং) করে ভিডিও পোস্ট করে।
বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। এ ঘটনায় স্থানীয় এলাকাবাসী তাকে গ্রেপ্তারের দাবি জানায়। সেই সঙ্গে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টার অভিযোগে উত্তেজিত জনতা তার বাড়িতে হামলা চালায়। পরে পার্বতীপুর মডেল থানা পুলিশ তাকে আটক করে।
বিষয়টি নিশ্চিত করে পার্বতীপুর মডেল থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাকে আটক করা হয়েছে।
আরএ