• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • বরিশাল
  • ঝালকাঠি

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সনাতন ধর্মাবলম্বীদের বিশেষ প্রার্থনা

ঝালকাঠি প্রতিনিধি
  ৩০ নভেম্বর ২০২৫, ২০:০৯

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: দেশ টিভি
ছবি: দেশ টিভি

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

বিএনপি চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় ঝালকাঠির কাঁঠালিয়ায় সনাতন ধর্মাবলম্বীদের নিয়ে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৯ নভেম্বর) রাতে উপজেলার দক্ষিণ তালগাছিয়া এলাকার কুশরী হাওলা গ্রামে শ্রী শ্রী সার্বজনীন দুর্গা মন্দির প্রাঙ্গণে এ প্রার্থনার আয়োজন করে শৌলজালিয়া ইউনিয়নের শ্রী শ্রী সার্বজনীন দুর্গা মন্দির কমিটি। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী, সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা গোলাম আজম সৈকত।

প্রার্থনা সভায় সভাপতিত্ব করেন মন্দির কমিটির সভাপতি শেখর চন্দ্র মন্ডল। সভায় প্রধান অতিথির বক্তব্যে গোলাম আজম সৈকত বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই দেশের গণতান্ত্রিক আন্দোলনের জীবন্ত প্রতীক। তিনবারের সফল প্রধানমন্ত্রীকে তাকে অন্যায়ভাবে গৃহবন্দি করে রাখা হয়েছিলো, তার সুচিকিৎসার সুযোগ সীমিত করা হয়েছিলো।

দেশনেত্রী বেগম খালেদা জিয়া শুধু একটি রাজনৈতিক দলের নেতা নন, তিনি বহু দলের, বহু ধর্মের মানুষের আশা-ভরসার নাম। তিনি আরও বলেন, ধর্ম যার যার, রাষ্ট্র সবার এই অমূল্য দর্শনকে ধারণ করেই বিএনপি সব সময় সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা ও সংখ্যালঘু সুরক্ষাকে অগ্রাধিকার দিয়েছে। আজ সনাতন ধর্মাবলম্বী ভাই-বোনেরা খালেদা জিয়ার রোগমুক্তির জন্য প্রার্থনা করছেন, এটা প্রমাণ করে তিনি শুধু একটি দলের নয়, সব ধর্ম–বর্ণের মানুষের আপন নেত্রী।

আগামী দিনের রাজনীতিতে গণতন্ত্র পুনরুদ্ধারের শপথ নিয়ে সৈকত বলেন, বাংলাদেশের মানুষ আর গায়ের জোরের নির্বাচন চায় না, চায় অংশগ্রহণমূলক, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন। গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার নিশ্চিত করতে আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিতে হবে। সেই নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে আপনারা যদি আমাদের সুযোগ দেন, তাহলে রাজাপুর-কাঁঠালিয়ায় সুশাসন প্রতিষ্ঠা, যুবকদের কর্মসংস্থান, কৃষকের ন্যায্যমূল্য এবং সংখ্যালঘু নিরাপত্তা নিশ্চিত করাই হবে আমাদের প্রথম অঙ্গীকার। গোলাম আজম সৈকত এ সময় উপস্থিত সকল সনাতন ধর্মাবলম্বী ও স্থানীয় জনগণের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, আপনাদের এই দোয়া, এই প্রার্থনা আমাদেরকে আরও বেশি দায়িত্বশীল করে।

আরও পড়ুন

দিনাজপুরে মেডিক্যাল টেকনোলজিস্ট-ফার্মাসিস্টদের কর্মবিরতি

নোয়াখালীতে আনসার ভিডিপি ব্যাংকের টাকা আত্মসাৎ, ব্যবস্থাপক গ্রেপ্তার

ঝালকাঠিতে একসঙ্গে তিন নবজাতকের জন্ম দিলেন গৃহবধূ

জামায়াত-বিএনপির সংঘর্ষে গুলি ছোড়া যুবকের পরিচয় মিলেছে

সাম্প্রদায়িক সম্প্রীতির এই মঞ্চ থেকেই আমরা অঙ্গীকার করছি। যে কোনো সরকারের আমলেই কোনো ধর্মের মানুষের ওপর অন্যায় হলে বিএনপি সে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকবে। বক্তব্যের শেষে তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা, তারেক রহমানের নিরাপদ দেশে ফেরা এবং দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান জানান।

প্রার্থনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কাঁঠালিয়া উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ফজলুর রহমান ফুল, কাঁঠালিয়া যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম, মালয়েশিয়া স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি গোলাম কবির, কাঁঠালিয়া উপজেলা কৃষকদল সভাপতি মালেক তালুকদার, কাঁঠালিয়া উপজেলা শ্রমিকদল সভাপতি জাকির হোসেন পান্না মুন্সী, কাঁঠালিয়া উপজেলা মহিলা দলের সভানেত্রী লীনা পারভীন, মনস্বিতা কলেজের প্রফেসর মৃণাল কান্তি, রাজাপুর বিএনপি নেতা সৈয়দ আব্দুস শহীদ, চেচরীরামপুর বিএনপি নেতা আব্দুল মান্নান হাওলাদার, কাঁঠালিয়া সদর বিএনপি নেতা হালিম সিকদার, শৌলজালিয়া বিএনপি নেতা কাইউম হাওলাদার, মোশারেফ হোসেন, কামরুজ্জামান বাদশা, আওরাবুনিয়া ইউনিয়ন বিএনপি নেতা আলম সিকদার, ইলিয়াস কাজী, ইউনুস মুন্সী, রিপন সিকদার, নাজমুল হাসান রুবেল, সালাহউদ্দিন রাসেল, রফিক সিকদারসহ স্থানীয় সনাতন ধর্মাবলম্বী নারী–পুরুষ ও বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ। প্রার্থনা শেষে সাম্প্রদায়িক সম্প্রীতি, শান্তি এবং ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার প্রত্যাশা ব্যক্ত করেন আয়োজক ও অতিথিরা।

জে আই

  • বেগম খালেদা জিয়া
এ সম্পর্কিত আরও খবর
জবিতে ‘বেগম খালেদা জিয়া: জাতীয় আস্থা ও নির্ভরতার প্রতিচ্ছবি’ শীর্ষক স্মরণসভা
জবিতে ‘বেগম খালেদা জিয়া: জাতীয় আস্থা ও নির্ভরতার প্রতিচ্ছবি’ শীর্ষক স্মরণসভা
বেগম খালেদা জিয়ার স্মরণে শোকসভা আজ
বেগম খালেদা জিয়ার স্মরণে শোকসভা আজ
বেগম খালেদা জিয়া গণতান্ত্রিক আন্দোলনের বহ্নিশিখা: কবীর ভূঁইয়া
বেগম খালেদা জিয়া গণতান্ত্রিক আন্দোলনের বহ্নিশিখা: কবীর ভূঁইয়া
বেগম খালেদা জিয়াকে নিয়ে কটূক্তি, অধ্যক্ষের কক্ষে তালা
বেগম খালেদা জিয়াকে নিয়ে কটূক্তি, অধ্যক্ষের কক্ষে তালা
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।