দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

যশোরে যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের ভয়াবহ সংঘর্ষে দুই ব্যক্তি নিহত হয়েছেন।
শনিবার (২৯ নভেম্বর) রাত আনুমানিক ৮টার দিকে সদর উপজেলার জগহাটি যশোর-চৌগাছা সড়কের এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানা যায়, চৌগাছা থেকে যশোর সদর হাসপাতালে রোগী দেখতে যাওয়ার উদ্দেশ্যে দুইজন ব্যক্তি মোটরসাইকেলযোগে আসছিলেন। পথিমধ্যে জোড়া পোল ব্রিজ এলাকায় পৌঁছালে যশোর থেকে ছেড়ে আসা দ্রুতগামী একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কার পর মোটরসাইকেল আরোহী দুইজন রাস্তার পাশে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।
দুর্ঘটনার পর বাসটি (ঢাকা মেট্রো ব-১১-৮২৯২) আটক করেছে পুলিশ।
এ দুর্ঘটনায় নিহতারা হলেন, ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার হালিশা গ্রামের তাহাজ্জেলের ছেলে ইব্রাহিম ও একই গ্রামের আফিল উদ্দিনের ছেলে সেলিম।
হাইওয়ে থানা পুলিশ জানিয়েছে , আইনি প্রক্রিয়া প্রক্রিয়াধীন রয়েছে এবং বাসচালককে আটকের চেষ্টা চলছে।
কে