দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, আমরা রাজনীতিকে নতুন দৃষ্টিভঙ্গিতে গড়ে তুলতে চাই এবং জনগণের সমস্যা সমাধানে নিরলসভাবে কাজ করবো।
শনিবার (২৯ নভেম্বর) বিকালে নিজ নির্বাচনী এলাকা ফেনী বড় বাজারে নির্বাচনী গণসংযোগ কালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
মঞ্জু আরও জানান, সাধারণ জনগণ এবি পার্টিকে ইতিবাচকভাবে গ্রহণ করছে, যা দলের জন্য বড় উৎসাহের বিষয়। তিনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেন। খালেদা জিয়ার অবস্থা আশঙ্কাজনক। তার শরীরের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ ক্রমেই অকার্যকর হয়ে যাচ্ছে। তার চিকিৎসকদের সঙ্গে আমার কথা হয়েছে। তাই সবাই তার জন্য দোয়া করবেন।
ফেনীর উন্নয়ন বিষয়ে মঞ্জু বলেন, ফেনীতে মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কথা থাকলেও তা এখনও বাস্তবায়ন হয়নি। এই সুযোগ-সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে আমরা জনগণের সঙ্গে কথা বলছি এবং তাদের পাশে থেকে কাজ করার অঙ্গীকার করছি।
তিনি জোট গঠনের বিষয়ে বলেন, জোট হওয়ার চেষ্টা চলছে। জোট হলে ভালো; না হলেও জনগণের কাছে দেয়া প্রতিশ্রুতি পালন করেই আমরা এগিয়ে যাব।
দিনব্যাপী গণসংযোগকালে তিনি বড় মসজিদ রোড, বড় বাজার, মিজান রোডসহ আশপাশের দোকানগুলোতে নির্বাচনী লিফলেট বিতরণ করেন এবং ব্যবসায়ীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এছাড়া বড় বাজারে সম্প্রতি আগুনে ক্ষতিগ্রস্ত দোকানগুলো পরিদর্শনও করেন।
গণসংযোগ অনুষ্ঠানে এবি পার্টির ফেনী জেলা সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফলাতুন বাকী সভাপতিত্ব করেন। এছাড়া কেন্দ্রীয় নেতা বারকাজ নাসির আহমাদ, তোফাজ্জল হোসেন রমিজ, জেলা যুগ্ম সদস্য সচিব মামুন আনসারী, নজরুল ইসলাম কামরুল, প্রচার ও মিডিয়া সম্পাদক হাবীব মিয়াজী, যুব পার্টির সদস্য সচিব ইব্রাহিম সোহাগ, ইউনিয়ন সভাপতি মোস্তাফিজ পারভেজসহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জে আই