দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পাবনা-৪ (ঈশ্বরদী ও আটঘরিয়া) আসনের সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মঞ্জুর রহমান বিশ্বাস (৭৪) ইন্তকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বৃহস্পতিবার (২০ জুলাই) সকালে রাজধানী ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন প্রয়াতের ভাগিনা ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি মোস্তাক আহমেদ কিরণ।
পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে তিনি ডায়াবেটিসসহ বেশ কয়েকটি রোগে আক্রান্ত ছিলেন। কয়েকদিন আগে শারীরিক অবস্থার অবনতি হলে ঢাকার স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ মারা যান।
প্রথম জানাজা জাতীয় সংসদ চত্বরে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এরপর তার লাশ ঈশ্বরদীতে নেওয়া হবে। মরহুমের গ্রামের বাড়ি পাবনার ঈশ্বরদী উপজেলা সলিমপুর ইউনিয়নের মিরকামারীতে বাদ আসর জানাজা শেষে স্থানীয় কবরস্থানে দাফন করা হবে।
বীর মুক্তিযোদ্ধা মঞ্জুর রহমান বিশ্বাসের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন পাবনা-৪ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাসসহ উপজেলা আ.লীগ ও বিভিন্ন সংগঠন।
উল্লেখ্য, তিনি জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৪ আসনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। এ ছাড়া তিনি ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির প্রাক্তন নেতা, ঈশ্বরদী মহিলা কলেজের প্রতিষ্ঠাতা, ঈশ্বরদী প্রেসক্লাবের আজীবন সদস্য ও বেসরকারি উন্নয়ন সংস্থা নিউ এরা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ছিলেন।