দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের কারণে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বিভিন্ন এলাকায় শনিবার (২৯ নভেম্বর) গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
পেট্রোবাংলার অঙ্গপ্রতিষ্ঠান বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
এতে জানানো হয়, শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মোট ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ সম্পূর্ণ বন্ধ থাকবে। এ সময়ে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বিজেশ্বর, ভাদুঘর, কাতালকান্দি, কুমারশীল, মেদ্ঢা, নাটাই, গোর্কঘাট, বিরাসার, ঘাটুরা ও আশপাশের এলাকার আবাসিক, বাণিজ্যিক ও শিল্প- সব শ্রেণির গ্রাহক গ্যাস সংযোগ থেকে বঞ্চিত থাকবেন।
গ্যাস কর্তৃপক্ষ জানায়, জরুরি প্রযুক্তিগত উন্নয়ন ও সিস্টেম রক্ষণাবেক্ষণের প্রয়োজনেই সাময়িক এই শাটডাউন কার্যক্রম নেওয়া হয়েছে। এতে গ্রাহকদের যে সাময়িক অসুবিধা হবে, তার জন্য কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেছে।
/অ