দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জামায়াত ইসলাম ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করে ‘মোনাফেকি’ করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
শুক্রবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার কোনাবাড়ি এলাকায় এক উঠান বৈঠকে তিনি এ মন্তব্য করেন।
টুকু বলেন, আল্লাহ ও রসুল নিষেধ করেছেন নিজ স্বার্থে, দলীয় স্বার্থে কিংবা গোষ্ঠীর স্বার্থে ইসলামকে ব্যবহার করতে নেই। এতে সমাজে বিভেদ সৃষ্টি হয়। মুসলমানরা এক সময় বিভক্ত হয়ে পড়ে। এখন যারা কোরআনের বাণী মানে না, তাদেরকে কি বলব? মোনাফেক বলব না?
জামায়াতকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন, আল্লাহ যা বলেন তোমরা বলো তার উল্টো। ৭১-এ গণহত্যা করেছে, আর আজ ধর্মের নামে মোনাফেকি করছে। কয়েকদিন আগে তারা বলেছে নামাজ পড়া যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, তেমনি জামায়াতের নেতার নির্বাচন করাও ফরজ। এটা কত বড় মোনাফেকি!
সরকার পরিবর্তনের পর জনগণ মত প্রকাশের সুযোগ পেয়েছে উল্লেখ করে বিএনপির এই শীর্ষ নেতা আরও বলেন, স্বৈরাচার শেখ হাসিনার পতনের পর মানুষ এখন কথা বলতে চায়। রাজনীতিবিদদেরও শিক্ষা নিতে হবে জনগণের কথা শুনতে হবে। তাদের কথা না শুনলে তাদের সমস্যা বুঝা যায় না।
তিনি আরও বলেন, আমি নিজেও অভ্যাস করছি যেন ভবিষ্যতে যদি নির্বাচিত হই বা সরকারে কোন দায়িত্বে থাকি, তখন জনগণ আমাকে প্রশ্ন করতে পারে এবং আমি তাদের জবাব দিতে পারি।
উঠান বৈঠকে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কায়েসসহ বিভিন্ন পর্যায়ের বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
জে আই