দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় মাইক্রোবাস ও সিএনজিচালিত অটোরিকশার ভয়াবহ সংঘর্ষ হয়। এতে এক নারীসহ ৬ জন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২০ জুলাই) সকালে উপজেলার নন্দিরগাও ইউনিয়নের সুন্দ্রগাও এলাকার পিয়াইনগুল কলিম উল্লাহ উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকার সিলেট-ভোলাগঞ্জ বঙ্গবন্ধু মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
এ বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট বিভাগীয় ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মো. শাফিকুল ইসলাম ভূঁইয়া।
তিনি গণমাধ্যমকে বলেন, নোহা মাইক্রোবাস ঘটনাস্থলে পৌঁছালে একটি চাকা ব্লাস্ট হয়ে সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই এক নারীসহ অটোরিকশার ৫ যাত্রী নিহত হন। এ ঘটনায় আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতালে পাঠানো হলে সেখানে মাইক্রোবাসচালকের মৃত্যু হয়।