দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঝিনাইদহ সদর উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় এক কলেজছাত্র নিহত হয়েছেন। বুধবার (১৯ জুলাই) বেলা ১১টার দিকে নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম মিজানুর রহমান (১৭)। সে হরিশংকরপুর গ্রামের শরিফুল ইসলামের ছেলে। মিজান হাটগোপালপুর রাইচরণ তারিনী চরণ ডিগ্রী কলেজের প্রথম বর্ষের ছাত্র। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
হরিশংকরপুর পুলিশ ক্যাম্পের এসআই শরিফুল ইসলাম জানান, সদর উপজেলায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা মিজানুর রহমান (১৭) নামে এক কলেজছাত্র গুরুতর আহত হয়। স্থানীয়রা উদ্ধার করে প্রথমে মাগুরা মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি করে। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে বুধবার বেলা দুইটার দিকে মারা যান।