দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

লক্ষ্মীপুরে আনোয়ার হোসেন (৪৫) নামে দোকানিকে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করার অভিযোগ উঠেছে তার প্রতিবেশী মো. ইউসুফের বিরুদ্ধে।
মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেন রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারী।
এর আগে, রামগঞ্জ উপজেলার ভোলাকোট ইউনিয়নের সাহারপাড়া গ্রামে এ নির্মম হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত আনোয়ার হোসেন সাহারপাড়া গ্রামের আলী রেজা ব্যাপারী বাড়ির মজিবুল হকের ছেলে ও ৪ সন্তানের জনক।
অভিযুক্ত মো. ইউসুফ একই গ্রামের মাইঝের বাড়ির এরশাদ মিয়া ছোট ছেলে। হত্যাকাণ্ডের পর থেকে অভিযুক্ত ইউছুফ পালিয়ে গেছে।
রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক আমির ফয়সাল জানান, নিহত আনোয়ার হোসেনের বুকে ও পেটে বেশ কয়েকটি আঘাতের চিহ্ন রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়েছে।
ওসি আরও জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে লেনদেন নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে অভিযুক্ত ইউসুফ দোকানি আনোয়ারকে কুপিয়ে হত্যা করে। ঘটনার পর থেকে আত্মগোপনে চলে গেছে ইউসুফ। তাকে গ্রেপ্তার করতে পুলিশ কাজ করছে। পরে বিস্তারিত জানানো হবে।
আরএ