দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

শখের বসে কুষ্টিয়ায় গড়াই নদে মাছ ধরতে গিয়েছিলেন এক ব্যবসায়ী। কিন্তু নদের পাশে বালুচরে অস্থায়ী টংঘরে শুয়ে থাকাবস্থায় হঠাৎ একটি সাপ তাকে ছোবল দেয়। তখন হাতের কাছে থাকা লাঠি দিয়ে সাপটি মেরে ফেলেন। পরে স্থানীয় লোকজনের সহায়তায় সাপটি নিয়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে যান ওই ব্যক্তি।
মঙ্গলবার (১৮ জুলাই) রাতে সদর উপজেলার জুগিয়া বটতলা এলাকায় গড়াই নদের পাড়ে এ ঘটনা ঘটে। রাতেই কুষ্টিয়া জেনারেল হাসপাতাল ভর্তি হন জাহিদুল ইসলাম (৫৪) নামের ওই ব্যবসায়ী। তিনি একই এলাকার শামসুল আলমের ছেলে।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) তাপস কুমার সরকার বলেন, জাহিদুলকে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। সাপটি রাসেলস ভাইপার বলে শনাক্ত করা হয়েছে। এটি প্রায় সাড়ে তিন ফুট লম্বা। রোগীকে ভ্যাকসিন (অ্যান্টিভেনম) দেওয়া হয়েছে।
জাহিদুল বলেন, টংঘরে ঘুমাচ্ছিলাম। আচমকা সাপ গায়ের ভেতর নড়াচড়া করে। একপর্যায়ে পায়ে কামড় দিলো। নিজে নিজেই পা বাঁধলাম। চরের লোকজন সাপটা ব্যাগে ভরি দিলো। বাড়ি এসে হাসপাতালে চলে আসি।’