দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পাবনা সদর উপজেলার রাজাপুরে পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে জীবন হোসেন (২২) নামে এক যুবক নিহত হয়েছেন।
শুক্রবার (২১ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার দোগাছী ইউনিয়নের রাজাপুর কেলিকো কটন মিলের পাশে এ হত্যাকাণ্ড ঘটে।
নিহত জীবন সদর উপজেলার দোগাছি ইউনিয়নের রাজাপুর গ্রামের সুজনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিনের পূর্ব বিরোধের জেরে শুক্রবার রাতে জীবনের ওপর অতর্কিত হামলা চালানো হয়। হামলাকারীরা তাকে ছুরিকাঘাত করে গুরুতর জখম করে পালিয়ে যায়। এসময় স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নেওয়ার চেষ্টা করলেও পথেই তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল সালাম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
/অ