দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নারায়ণগঞ্জের রূপগঞ্জের গোলাকান্দাইল এলাকায় ভূমিকম্পে দেয়াল ধসে ফাতেমা আক্তার নামে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। এসময় গুরুতর আহত হন শিশুটির মা কুলসুম বেগমসহ দুইজন। তাদেরকে উদ্ধার করে ইউএস বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে ভূমিকম্পের সময় ঘটনাস্থল হয়ে ভুলতা গাউছিয়া যাওয়ার সময় সড়কের পাশের একটি দেয়াল ধসে শিশু ফাতেমা, তার মা কুলসুম বেগম ও প্রতিবেশী জেসমিন বেগমের ওপর পড়ে যায়। এসময় ঘটনাস্থলেই শিশু ফাতেমার মৃত্যু হয়। পড়ে স্থানীয়রা দেয়ালের নিচ থেকে শিশু ফাতেমার মরদেহ উদ্ধার করেন। আহত অবস্থায় শিশুটির মা কুলসুম বেগম ও প্রতিবেশী জেসমিন বেগমকে উদ্ধার করে রূপগঞ্জের ইউএস বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এছাড়া ভূমিকম্পে একই উপজেলায় সিট সেটের বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। অপরদিকে, সিদ্ধিরগঞ্জের রসুলবাগে নির্মাণাধীন বহুতল ভবনের দেয়াল ধসে পড়েছে টিনশেড ঘরের উপর। এতে শিশুসহ তিনজন আহত হয়েছে। তাদের মধ্যে একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরএ