দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পটুয়াখালীর কুয়াকাটায় মাছের ঘের থেকে অবৈধ ব্যোম মেশিন ড্রেজার ব্যবহার করে বালু উত্তোলনের দায়ে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১৮ নভেম্বর) সন্ধ্যা ৬টায় কুয়াকাটা পৌরসভার ৩নং ওয়ার্ডে এ অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, পৌর এলাকার মাছের ঘের থেকে ড্রেজার পরিচালনাকারী ইমরান গাজী অবৈধভাবে বালু উত্তোলন করছিলেন। এ খবর পেয়ে কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসিন সাদেক ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযুক্ত ব্যক্তিকে মোবাইল কোর্টের মাধ্যমে ৫০ হাজার টাকা জরিমানা করেন। অভিযানের সময় মহিপুর থানা পুলিশের একটি টিম অংশগ্রহণ করে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেক জানান, গোপন সংবাদের ভিত্তিতে তথ্য পেয়ে এ অভিযান পরিচালনা করা হয়। বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ৪ ও ১৫ ধারানুসারে এ অর্থদণ্ড প্রদান করা হয়। অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
আরএ