দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

খুলনায় পৃথক দুটি ঘটনায় দুর্বৃত্তদের গুলি ও ছুরিকাঘাতে চার জন নিহত হয়েছেন। এর মধ্যে লবণচরা থানার দরবেশ গলিতে একই পরিবারের তিন জন এবং সোনাডাঙ্গা থানার করিমনগর এলাকায় এক যুবক নিহত হন।
রোববার (১৬ নভেম্বর) নগরীর লবণচরা থানার ৩১ নম্বর ওয়ার্ডের দরবেশ গলিতে নানী এবং তার দুই নাতি-নাতনিকে নিজ বাড়িতে জবাই ও ছুরিকাঘাত করে হত্যা করা হয়।
নিহতরা হলেন, মহিদুল বেগম (নানী) এবং শিশু মুস্তাকিন ও তৈইয়েবা। পুলিশ ঘটনাস্থল থেকে তাদের মরদেহ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। তাৎক্ষণিকভাবে হত্যাকাণ্ডের কারণ নিশ্চিত হওয়া যায়নি।
জানা গেছে, নিহত দুই শিশুর মা খুলনা জেলা প্রশাসক কার্যালয়ে এবং বাবা খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিতে চাকরি করেন।
অন্যদিকে, একই দিন সন্ধ্যার দিকে সোনাডাঙ্গা থানার করিমনগর এলাকায় আলাউদ্দিন (৩০) নামে এক যুবককে গুলি ও ছুরিকাঘাতে হত্যা করে দুর্বৃত্তরা।
ঘটনাস্থলে থাকা স্থানীয়রা জানান, ছয়জন মোটরসাইকেলে এসে প্রথমে তাকে লক্ষ্য করে গুলি করে, পরে ছুরি মারলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
স্থানীয়দের দাবি, নিহত আলাউদ্দিন মাদক কারবারের সঙ্গে জড়িত ছিল। টাকা ভাগাভাগি নিয়ে বিরোধের জেরে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পুলিশ দুই ঘটনারই তদন্ত শুরু করেছে।
জে আই