দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সিরাজগঞ্জের চৌহালীতে যমুনা নদীতে বালুবাহী বাল্কহেড থেকে চাঁদাবাজির সময় হাতেনাতে এক ইউপি সদস্যসহ ১০ জনকে আটক করেছে নৌ-পুলিশ।
শনিবার (১৫ নভেম্বর) দুপুরের দিকে ঘোড়জান এলাকার যমুনা নদী থেকে তাদেরকে আটক করা হয়।
আটকরা হলেন- ঘোড়জান ইউনিয়ন ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য মানিক সিকদার (৫৫), আল আমিন (২৪), নজরুল ইসলাম (৪৫), শহীদুল ইসলাম (৩৫), আবদুল আলীম (৪০) শরীফুল ইসলাম (৩৫), জাহাঙ্গীর হোসেন (৩৫), ইউনুস আলী ( ২৬), শহীদুল ইসলাম (৪৫) ও ফরিদ হোসেন (২৬)। তাদের সবার বাড়ি উপজেলার ঘোড়জান ইউনিয়নের রেহাই কাউলিয়া গ্রামে।
চৌহালী নৌ-পুলিশ ফাঁড়ির পরিদর্শক ফিরোজ আহম্মেদ মুঠোফোনে দেশ টিভিকে বলেন, ‘প্রথমে চাঁদাবাজি করার সময় ৪ জন এবং ওই চক্রের সদস্য আরও ৬ জনকে ধাওয়া করে আটক করা হয়েছে। এসময় একটি ইঞ্জিনচালিত নৌকা, নগদ দুই হাজার টাকা ও ১০টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। এছাড়াও নৌ পথকে নিরাপদ রাখতে এমন অভিযান অব্যাহত থাকবে।’
জানা যায়, সিরাজগঞ্জ সদর উপজেলার যমুনা নদীর ইজারা করা বালুমহাল থেকে দেশের বিভিন্ন স্থানে নৌপথে প্রতিদিন শত শত বাল্কহেড নিয়ে যান ব্যবসায়ীরা। এসব বালু বহনকারী বাল্কহেড থেকে একটি চক্র প্রতিনিয়তই চাঁদা আদায় করে। চাঁদা না দিলে ভয়ভীতি প্রদর্শন সহ হুমকি ও বাল্কহেড বন্ধ করে দেওয়ার আল্টিমেটাম দিয়ে আসছে। বিশেষ করে, চৌহালী উপজেলার ঘোড়জান ইউনিয়নের মুরাদপুর, রেহাই কাউলিয়া স্পটগুলোতে যমুনায় নৌকা নিয়ে চক্রটি প্রতিদিন চাঁদা তোলে। এসব চাঁদা না দিলে তাদের মারধর করা হয়।
/অ