দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিএনপির যুবদল নেতা আব্দুল মন্নান ছুট্টুর জন্য ঘর নির্মাণ করছেন দলের যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীর উদ্যোগে। ঘর নির্মাণের কাজ শুরু হয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে।
বুধবার (১২ নভেম্বর) বিকেলে ঘর নির্মাণের সময় উপস্থিত ছিলেন চন্দ্রগঞ্জ থানা বিএনপির সভাপতি এম বেল্লাল হোসেন, সাধারণ সম্পাদক এম ইউসুফ ভুঁইয়া, সাংগঠনিক সম্পাদক আবদুল মান্নান লিটন, জেলা কৃষক দলের সহ-সভাপতি বদরুল ইসলাম শ্যামল, হাজিরপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুস শহিদ, সাধারণ সম্পাদক তুহিন চৌধুরী, চন্দ্রগঞ্জ থানা ছাত্রদলের আহ্বায়ক ইসমাইল হোসেনসহ আরও অনেকে।
জানা গেছে, ৯ বছর আগে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন সানারপাড় এলাকায় বিএনপির মিছিলে অংশ নেওয়ায় আওয়ামী লীগের বর্বর হামলার শিকার হন ছুট্টু। ওই সময় তার বাম হাতের একটি আঙ্গুল এবং ডান পায়ের রগ কেটে দেওয়া হয়। শরীরের অন্যান্য অংশেও মারাত্মক আঘাত লেগেছিল। ছুট্টু সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নের মুসলিমাবাদ গ্রামের আব্দুর রশিদের ছেলে।
চন্দ্রগঞ্জ থানা বিএনপির সভাপতি এম বেল্লাল হোসেন জানান, ছুট্টুর চিকিৎসা ও ঘর নির্মাণের বিষয়ে তথ্য জানতে পেরে কেন্দ্রীয় বিএনপি নেতারা ব্যবস্থা নেন। ঢাকায় ছুট্টুর উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হয় এবং পুরাতন টিনের ঘর ভেঙে নতুন বিল্ডিং নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। ঘর নির্মাণের অর্থ বুধবার ছুট্টুর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এমএস/