দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নারায়ণগঞ্জে মাইক্রোবাসে তুলে নিয়ে এক তরুণীকে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। নিবার গভীর রাতে ছয়জনকে আসামি করে ১৯ বছরের ওই তরুনী সিদ্ধিরগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন। তবে মামলার বিষয়টি প্রকাশ পায় রোববার সন্ধ্যায়।
মামলার আসামিরা হলেন- শফিক (২৪), সাইদুল (৫৯), নাজমুল (২১), শামসু (২৮), ফয়সাল (২৪) ও রাশেদ (২২)। এদের মধ্যে প্রথম চারজন আপন ভাই। আসামিদের প্রত্যেকের বাড়ি বরিশাল জেলায়।
মামলায় ওই তরুনী উল্লেখ করেন, মামলার আসামি ও ভুক্তভোগী তরুণী পূর্বপরিচিত। শুক্রবার দুপুরে বন্ধকৃত জমির দলিল ফেরত দেওয়ার কথা বলে তাকে সাইনবোর্ড এলাকায় ডেকে নেওয়া হয়। পরে আসামিরা তাকে মাইক্রোবাসে তুলে নিয়ে জালকুড়ি দশপাইপ এলাকার একটি নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে মাইক্রোবাসের ভেতরেই এক আসামি তাকে ধর্ষণ করে। বাকিরা সহায়তা করে।ওই সময় তরুনী চিৎকার করলে তাকে হত্যার হুমকি দেওয়া হয়।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি শাহীনূর জানান, ওই তরুনীর পরিবারের সাথে মামলার আসামিদের মধ্যে আর্থিক লেনদেনের বিষয়ে পারিবারিক বিরোধ রয়েছে। তারা কেউই এ জেলার বাসিন্দা না। ধর্ষণের পর ওই তরুণীকে আবার গাড়ি থেকে সাইনবোর্ড এলাকায় নিয়ে নামিয়ে দেওয়া হয়। আসামিদের ধরতে পুলিশ কাজ করছে।
কে