দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

লক্ষ্মীপুরে দাঁড়িপাল্লায় ভোট চেয়ে মোটরসাইকেল শোভাযাত্রা করেছে বাংলাদেশ জামায়াত ইসলামীর নেতাকর্মীরা।
শুক্রবার (৭ নভেম্বর) সকালে লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদরের একাংশ) আসনের প্রার্থী ও জেলা জামায়াতের আমীর এসইউএম রুহুল আমিন ভূঁইয়ার নেতৃত্বে এ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
রুহুল আমিন ভূঁইয়া বলেন, আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন। লক্ষ্মীপুরের ৪টি আসনেই জামায়াতের প্রার্থী দেওয়া হয়েছে। দাঁড়িপাল্লায় ভোটের জন্য আমরা জনগণের দ্বারে দ্বারে যাচ্ছি। দাঁড়িপাল্লায় ভোট চেয়েই আজকের শোভাযাত্রা।
জামায়াতের নেতারা জানায়, জেলা শহরের লিল্লাহ জামে মসজিদ প্রাঙ্গণ থেকে শোভাযাত্রা শুরু হয়ে রায়পুরের হায়দরগঞ্জ এবং উপজেলা শহর হয়ে পানপাড়া-পালেরহাট হয়ে পুনরায় লিল্লাহ মসজিদ প্রাঙ্গণে এসে শেষ হবে।
এই শোভাযাত্রায় জেলা জামায়াতের সাবেক সেক্রেটারি ফারুক হোসেন নুরনবী, সহকারী সেক্রেটারি মহসিন কবীর মুরাদ, সদর উপজেলা জামায়াতের আমির হুমায়ুন কবীর, সেক্রেটারি ফয়েজ আহম্মদ, রায়পুর উপজেলা জামায়াতের আমির নাজমুল হক ও সেক্রেটারি আব্দুল আউয়াল রাসেলসহ বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেয়।
জে আই