দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানায় বিএনপি প্রার্থীর নির্বাচনী প্রচারণায় হামলার ঘটনায় গুলিবিদ্ধ সরওয়ার বাবলা নিহত হয়েছেন।
বুধবার (৫ নভেম্বর) দিবাগত রাত পৌনে ৮টার দিকে তার মৃত্যুর বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উত্তর জোনের উপ-কমিশনার (ডিসি) আমিরুল ইসলাম।
এর আগে বিকেলে চাইলতাতলী এলাকায় এ হামলার ঘটনা ঘটে। এতে গুলিবিদ্ধ হয়েছেন চট্টগ্রাম–৮ (চান্দগাঁও–বোয়ালখালী) আসনের বিএনপির প্রার্থী ও মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ। বর্তমানে তিনি নগরের বেসরকারি হাসপাতাল এভারকেয়ারে চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থা আশঙ্কামুক্ত বলে জানা গেছে।
বুধবার বিকেল বায়েজিদ বোস্তামী থানার চাইলতালী এলাকায় বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহ নির্বাচনী প্রচারণায় অংশ নেন। এ সময় হঠাৎ দুজন অস্ত্রধারী ব্যক্তি অতর্কিতে গুলি চালায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীরা সরওয়ার বাবলার বুকে অস্ত্র ঠেকিয়ে একাধিক গুলি ছোড়ে। সঙ্গে সঙ্গে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। আশপাশের লোকজন আতঙ্কে ছুটতে থাকেন। এসময় প্রার্থী এরশাদ উল্লাহর পায়ে একটি গুলি লাগে।
/অ