দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দিনাজপুরের হাকিমপুর উপজেলায় ইমাম, মোয়াজ্জেম ও কওমি মাদরাসা শিক্ষকদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুরে হিলি বন্দরের সি অ্যান্ড এফ এজেন্ট অ্যাসোসিয়েশন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উদ্যোগে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও দিনাজপুর-৬ আসনের প্রার্থী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
মতবিনিময় সভায় ডা. জাহিদ হোসেন বলেন, বিএনপি সব সময় ধর্মীয় শিক্ষাকে গুরুত্ব দিয়ে এসেছে। ইসলামি শিক্ষার পাশাপাশি অন্য ধর্মের শিক্ষাকেও আমরা সমানভাবে উৎসাহিত করি। কারণ বিএনপি বিশ্বাস করে ধর্মীয় শিক্ষা মানুষকে ন্যায়, নীতি ও মানবিকতার পথে চালিত করে। আমাদের লক্ষ্য ধর্ম, জাতি বা সম্প্রদায় নির্বিশেষে সবার জন্য ন্যায় ও সমান সুযোগ নিশ্চিত করা।
তিনি আরও বলেন, আমরা চাই আলেম-ওলামা, ইমাম, মোয়াজ্জেম ও মাদরাসা শিক্ষকরা সমাজে নেতৃত্বের ভূমিকা পালন করবে। আপনারা মানুষকে সঠিক পথে পরিচালিত করুন। বিএনপি সব সময় আপনাদের পাশে ছিল, আছে এবং থাকবে। বিএনপি জনগণের দল। আমরা রাজনীতি করি মানুষের কল্যাণে, ন্যায় ও মানবতার পক্ষে।
সভায় হাকিমপুর উপজেলা ও পৌরসভার শতাধিক ইমাম, মোয়াজ্জেম ও মাদরাসা শিক্ষক অংশগ্রহণ করেন। উপস্থিত ধর্মীয় নেতারা এ ধরনের মতবিনিময় সভাকে সময়োপযোগী ও ফলপ্রসূ উদ্যোগ হিসেবে স্বাগত জানান।
এ সময় আরও উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী, যুগ্ম সাধারণ সম্পাদক এসএম রেজা বিপুল, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ফরিদ খান, সাধারণ সম্পাদক নাজমুল হকসহ উপজেলা ও পৌর বিএনপির অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
আরএ