দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নোয়াখালীর কবিরহাটে ট্রাকচাপায় সিএনজি অটোরিকশার ছয় যাত্রী নিহত হয়েছেন।
মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে উপজেলার কবিরহাট-বসুরহাট সড়কের আলিয়া মাদরাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে একজনের নাম জানা গেছে—তিনি মো. সুমন। তবে বাকি চারজনের পরিচয় এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ।
কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া জানান, দুর্ঘটনার পরপরই পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধারকাজ শুরু করেছেন। তিনি বলেন, ‘মৃত্যুর সঠিক সংখ্যা যাচাই করা হচ্ছে, বিস্তারিত পরে জানানো হবে।’
এমএস/