দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ওমরাহ থেকে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
রোববার (২৬ অক্টোবর) ভোরে নোয়াখালী জেলা শহর মাইজদী বাজারের টিভি সেন্টার এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত আবুল কালাম আজাদ (৫২) নোয়াখালীর সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চরদরবেশ গ্রামের নুরুল হক ছোট মিয়ার ছেলে এবং স্থানীয় উত্তর ওয়াপদা বাজারের ব্যবসায়ী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দিবাগত রাতে সৌদি আরবে পবিত্র ওমরাহ হজ পালন শেষে দেশে ফেরেন আজাদ। এরপর মাইক্রোবাস যোগে স্ত্রী, মা ও ভাতিজাসহ গ্রামের বাড়ি ফিরছিলেন। যাত্রাপথে মাইক্রোবাসটি নোয়াখালীর শহরের মাইজদী বাজারের টিভি সেন্টার এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনার পরপরই চালক পালিয়ে যায়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক আজাদকে মৃত ঘোষণা করেন।
আহতদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। আজাদের মৃত্যুতে আত্মীয়স্বজন ও পাড়া প্রতিবেশীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। ঘটনার পরপরই মাইক্রোবাসের চালক পলাতক রয়েছে। দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। পরবর্তীতে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
/অ