দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

খাগড়াছড়ির মাটিরাঙ্গার আলুটিলা নামক এলাকায় এক স্কুল শিক্ষিকাকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত লিটন ত্রিপুরাকে (২৪) আটক করেছে সেনাবাহিনী।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
আটক লিটন ত্রিপুরা খাগড়াছড়ি সদর উপজেলার মহালছড়া গোলাবাড়ী এলাকার বাচ্চুরাম ত্রিপুরার ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ওই শিক্ষিকা (২৯) এক বান্ধবীর গায়ে হলুদের অনুষ্ঠান শেষে বন্ধুর সঙ্গে আলুটিলা যাচ্ছিলেন। পথে লিটন ত্রিপুরা মোটরসাইকেলে তাদের অনুসরণ করে এবং তারেং এলাকায় পৌঁছে পথরোধ করে। একপর্যায়ে সে শিক্ষিকাকে পাশের জঙ্গলে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। সঙ্গে থাকা বন্ধু কৌশলে পাশের সেনা ক্যাম্পে খবর দিলে সেনাবাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে লিটন ত্রিপুরাকে আটক করে মাটিরাঙ্গা থানায় হস্তান্তর করে।
মাটিরাঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌফিকুল ইসলাম জানান, ভিকটিম নিজে বাদী হয়ে লিটন ত্রিপুরার বিরুদ্ধে রাতে মামলা করেছেন। আসামিকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে এবং ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি করা হবে।
/অ