দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নওগাঁর মান্দা উপজেলায় মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। এদিকে এ ঘটনায় আরও চারজন গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার (২২ অক্টোবর) রাত ৮টার দিকে উপজেলার সাতবাড়িয়া এলাকায় মিলনের ইটভাটা সংলগ্ন নওগাঁ–রাজশাহী মহাসড়কে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, গণেশপুর গ্রামের জাঙ্গীর আলমের ছেলে তুহিন (২০) এবং একই গ্রামের এমদাদুল হকের ছেলে ইয়ামিন (২০)। তুহিন ঘটনাস্থলেই মারা যান এবং ইয়ামিনকে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মৃত্যু হয়।
আহতরা হলেন, মিরপুর গ্রামের আকবর আলীর ছেলে আশিক (২০), গণেশপুর গ্রামের আখতার হোসেনের ছেলে সাদিক (২০), সবুজ হোসেনের ছেলে তরুণ (২০) এবং শ্রীরামপুর গ্রামের আমজাদ হোসেনের ছেলে আনোয়ার হোসেন (২০)। তাদেরকে প্রাথমিক চিকিৎসা শেষে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ছয় বন্ধু তিনটি মোটরসাইকেলে সতীহাট থেকে ফেরিঘাটের দিকে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে।
মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. প্রিয়াঙ্কা চৌধুরী বলেন, রাত সাড়ে আটটার দিকে আহত ছয়জনকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে একজনকে মৃত ঘোষণা করা হয় এবং অপরজনকে রাজশাহী নেওয়ার পথে মারা যান। বাকি চারজনকে গুরুতর অবস্থায় দ্রুত রেফার করা হয়েছে।
মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু রায়হান আশেকিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। নিহতদের পরিবারকে জানানো হয়েছে। দুর্ঘটনা তদন্তের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
/অ