দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

টাঙ্গাইল বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা হামিদুল হক মোহন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
সোমবার (২০ অক্টোবর) বিকেলে টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার দেওলী এলাকায় তার নির্বাচনী জনসভায় বক্তব্য শেষ করে এলাসিনে অপর একটি প্রচারণায় যাওয়ার পথে গাড়িতে হার্টঅ্যাটাক করলে টাঙ্গাইল মেডিকেল কলেজে নিয়ে যান আত্মীয়রা। এরপর সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মেডিসিন বিভাগে দায়িত্বে থাকা ডা.মাহমুদুল আলম বলেন, সন্ধ্যা সাড়ে ৭টার সময় হামিদুল হক মোহনকে নিয়ে আসা হয়। পরে ইসিজি করার পর আমরা দেখি আসার পথে তিনি মারা গেছেন।
দেলদুয়ার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এম ফেরদৌস বলেন, বীর মুক্তিযোদ্বা হামিদুল হক মোহন এবার দেলদুয়ার নাগরপুর আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন। যার কারণে কয়েকদিন ধরে বিভিন্ন জায়গায় জনসংযোগ করার জন্য সভা সমাবেশ করছেন তিনি। তার ধারাবাহিকতায় সোমবার দেলদুয়ার উপজেলার দেওলী এলাকায় নির্বাচনী জনসভা শেষ করে এলাসিন এলাকায় প্রচারণায় অংশগ্রহণ করার জন্য যাওয়ার পথে তিনি হার্টঅ্যাটাক করেন।
বিএনপি এই প্রবীণ রাজনীতিবিদ টাঙ্গাইলের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে জড়িত ছিলেন। তার মৃত্যুর খবরে সর্বমহলে শোকের ছায়া নেমে এসেছে।
হামিদুল হক মোহন ৮ আগস্ট ১৯৫২ সালে টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার মঙ্গলহোড় গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা মরহুম আইনউদ্দিন আহমেদ ছিলেন পাথরাইল ইউনিয়নের দীর্ঘদিনের চেয়ারম্যান। মাওলানা ভাসানীর ঘনিষ্ঠ অনুসারী হিসেবে হামিদুল হক ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানে সক্রিয় অংশগ্রহণ করেন। তিনি টাঙ্গাইল জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে টানা ১৭ বছর দায়িত্ব পালন করেন।
আরএ