দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মেহেরপুরের মুজিবনগর উপজেলার রতনপুর-রশিকপুরের স্লুইস গেটে ভৈরব নদে গোসল করতে নেমে নিখোঁজের ছয় ঘণ্টা পর দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
সোমবার (২০ অক্টোবর) সন্ধ্যা পৌনে ৮টার দিকে একজনের এবং রাত সাড়ে ৮টার দিকে খুলনা ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থল থেকে আরেকজনের মরদেহ উদ্ধার করে।
মুজিবনগর ফাাঁয়ার সাভির্সের টিম লিডার সেলিম রেজা এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন- মেহেরপুর সদর উপজেলার আমদহ গ্রামের মাহির হোসেনের ছেলে কোৗশিক (২০) ও একই উপজেলার টেংরামারি গ্রামের হান্নান শেখের ছেলে নিলয় হোসেন (২০)।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুর ২টার দিকে কয়েকজন বন্ধু মিলে রশিকপুর স্লুইস গেটে গোসল করতে যান তারা। গভীর পানিতে নেমে তলিয়ে গেলে তারা আর ওপরে উঠতে পারেননি। খবর পেয়ে মুজিবনগর থানা পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। দীর্ঘক্ষণ তল্লাশি চালিয়ে উদ্ধার করতে না পেরে ডুবুরি দলকে খবর দেওয়া হয়। খুলনা থেকে ডুবুরি দল সন্ধ্যা ৭টার দিকে ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি শুরু করে ৭টা ৪২ মিনিটে প্রথম যুবকের এবং রাত ৮টা ২৭ মিনিটে দ্বিতীয় যুবকের মরদেহ উদ্ধার করে।
স্থানীয়রা জানান, মুজিবনগর উপজেলার রশিকপুর ও রতনপুর গ্রামের সংযোগস্থল এই স্লুইসগেটে পানির সৌন্দর্য দেখতে এসে বিগত কয়েক বছরে প্রায় ৮ জনের মৃত্যুর ঘটনা ঘটে। পানি উন্নয়ন বোর্ডের অপরিকল্পিত গেট নির্মাণের কারণেই অনেকেই প্রাণ হারিয়েছেন। প্রতি বছরে এখানে মৃত্যুর ঘটনা ঘটলেও প্রশাসনের পক্ষ থেকে স্থানটির সুরক্ষার কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
আরএ