দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ডের অধীনে এবারের এইচএসসি পরীক্ষায় পাসের হার দাঁড়িয়েছে ৫১.৫৪ শতাংশ। বোর্ডের চার জেলার মোট ৭৫ হাজার ৮৫৫ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৩৯ হাজার ৯৬ জন।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে বোর্ডের মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ময়মনসিংহ শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মো. শহিদুল্লাহ।
তিনি জানান, এ বছর বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ৬৮৪ জন শিক্ষার্থী। গত বছর এ সংখ্যা ছিল ৪ হাজার ৮২৬।
চার জেলার মধ্যে সর্বোচ্চ পাসের হার ময়মনসিংহ জেলায় ৫৫.৪৬ শতাংশ, এরপর শেরপুরে ৪৮.৬৯, জামালপুরে ৪৭.৪১ এবং নেত্রকোনায় ৪৭.৩৯ শতাংশ।
বিভাগভিত্তিক ফলাফলে বিজ্ঞান বিভাগে পাসের হার সর্বোচ্চ ৭৬.৯০ শতাংশ, মানবিক বিভাগে ৪৫.৬৪ শতাংশ এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ৪১.১২ শতাংশ।
এ বছর বোর্ডে শতভাগ কৃতকার্য প্রতিষ্ঠান ৩টি, আর শতভাগ অকৃতকার্য প্রতিষ্ঠান ১৫টি।
ফল প্রকাশের পর ময়মনসিংহের সেরা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ থেকে এ বছর ১,৩৬২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ১,৩০২ জন। এর মধ্যে ৩৯৮ জন শিক্ষার্থী পেয়েছে জিপিএ-৫।
জে আই/ আরএ