• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • রংপুর
  • দিনাজপুর

সাবেক এমপি শিবলী ও জেলা পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

দিনাজপুর প্রতিনিধি
  ১৫ অক্টোবর ২০২৫, ১৪:০২

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

দিনাজপুর-৬ আসনের সাবেক এমপি শিবলী সাদিক ও তার চাচা জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং জেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি মো. দেলোয়ার হোসেনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) পৃথক দুটি মামলা করেছে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মঙ্গলবার বিকেলে দুদক দিনাজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নুর আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে দুপুর ২টার দিকে দুদকের উপসহকারী পরিচালক মো. আলম মিয়া শিবলী সাদিক ও তার চাচা দেলোয়ার হোসেনের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করেন।

জানা গেছে, সাবেক এমপি শিবলী সাদিকের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সাত কোটি ছিয়ানব্বই লাখ তেত্রিশ হাজার ছয়শ তেত্রিশ টাকার সম্পদ অর্জনের অভিযোগে মামলা করা হয়েছে।

অন্যদিকে তার চাচা দেলোয়ার হোসেনের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সাত কোটি চৌষট্টি লাখ পঁয়ত্রিশ হাজার ছয়শ পঁচিশ টাকার সম্পদ অর্জনের অভিযোগে মামলা দায়ের করা হয়।

শিবলী সাদিকের বিরুদ্ধে দায়ের করা মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, তার নামে নবাবগঞ্জ উপজেলার আফতাবগঞ্জে একটি ছয়তলা ভবন, ঢাকার ধানমন্ডিতে পার্কিংসহ দুই হাজার বিশ বর্গফুটের একটি ফ্ল্যাট, স্বপ্নপুরী বিনোদন পার্কের পঞ্চাশ শতাংশ মালিকানা, কক্সবাজারের ঝিলংজায় সাতশ সত্তর বর্গফুট ও তিনশ পঁচাশি বর্গফুটের দুটি ফ্ল্যাট এবং দিনাজপুর জেলার নবাবগঞ্জ, বিরামপুর ও হাকিমপুর থানার বিভিন্ন মৌজায় পঁয়তাল্লিশ দশমিক বায়ান্ন একর জমি রয়েছে। এসব মিলিয়ে তার মোট সম্পদের পরিমাণ প্রায় উনিশ কোটি চৌদ্দ লাখ বাইশ হাজার তিনশ চার টাকা। এজাহারে বলা হয়, তিনি অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত প্রায় আট কোটি টাকার সম্পদ অর্জন করেছেন।

এদিকে দেলোয়ার হোসেনের বিরুদ্ধে দায়ের করা মামলার এজাহারে বলা হয়, দিনাজপুর সদর উপজেলার বালুবাড়িতে একটি পাঁচতলা ভবন, ঢাকার ধানমন্ডিতে পার্কিংসহ দুই হাজার সত্তর ও দুই হাজার সাতশ ছেচল্লিশ বর্গফুটের দুটি ফ্ল্যাট, ঢাকার মোহাম্মদপুরে পার্কিংসহ এক হাজার চারশ বর্গফুটের একটি ফ্ল্যাট, স্বপ্নপুরী বিনোদন পার্কের পঞ্চাশ শতাংশ মালিকানা এবং নবাবগঞ্জ, বিরামপুর ও হাকিমপুর থানার বিভিন্ন মৌজায় নিজ ও তিন সন্তানের নামে আটাশ দশমিক পঞ্চাশ একর জমি রয়েছে। এসবসহ তার মোট সম্পদের পরিমাণ প্রায় চৌদ্দ কোটি আঠারো লাখ উনত্রিশ হাজার ছয়শ চুয়াল্লিশ টাকা। এর মধ্যে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের পরিমাণ সাত কোটি চৌষট্টি লাখ পঁয়ত্রিশ হাজার ছয়শ পঁচিশ টাকা।

দুদক দিনাজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নুর আলম বলেন, মামলা দায়ের করা হয়েছে। দুদকের নিয়ম অনুযায়ী পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

আরএ

  • মামলা
  • দিনাজপুর
এ সম্পর্কিত আরও খবর
দেশীয় সম্পদকে অবহেলা করে আমদানিনির্ভর ব্যবস্থা গড়ে তোলা হয়েছিল: জ্বালানিমন্ত্রী
দেশীয় সম্পদকে অবহেলা করে আমদানিনির্ভর ব্যবস্থা গড়ে তোলা হয়েছিল: জ্বালানিমন্ত্রী
তিতাসে হত্যা মামলার আসামিকে কুপিয়ে হত্যা
তিতাসে হত্যা মামলার আসামিকে কুপিয়ে হত্যা
আরও দুই মামলায় সাবেক প্রধান বিচারপতির জামিন, মুক্তিতে বাধা নেই
আরও দুই মামলায় সাবেক প্রধান বিচারপতির জামিন, মুক্তিতে বাধা নেই
চেক জালিয়াতি মামলায় সাবেক জামায়াত নেতা গ্রেপ্তার
চেক জালিয়াতি মামলায় সাবেক জামায়াত নেতা গ্রেপ্তার
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।