• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • রংপুর
  • রংপুর

এরশাদের ভাতিজার গাড়িতে হামলা, রাঙ্গার বিরুদ্ধে অভিযোগ

দেশ টিভি ডেস্ক
  ১৫ জুলাই ২০২৩, ১৪:০৫

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ফাইল ছবি
ফাইল ছবি

রংপুর-১ (গঙ্গাচড়া) আসনে গণসংযোগকালে জাতীয় পার্টির যুবসংহতি কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাবেক সংসদ সদস্য হোসেন মকবুল শাহরিয়ার আসিফের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

শুক্রবার (১৪ জুলাই) বিকেল ৪টার দিকে উপজেলা সদরের ভুটকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

শাহরিয়ার আসিফ সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ ও জাপা চেয়ারম্যান জিএম কাদেরের ভাতিজা। এদিকে ওই আসনের বর্তমান সংসদ সদস্য মসিউর রহমান রাঙ্গার নির্দেশে তার নেতাকর্মীরা ঘটনাটি ঘটিয়েছে বলে অভিযোগ তুলেছেন আসিফ। এ নিয়ে গঙ্গাচড়ায় জাতীয় পার্টির দুটি গ্রুপের মধ্যে চাপা উত্তেজনা বিরাজ করছে।

অপ্রীতিকর ঘটনা এড়াতে গঙ্গাচড়া বাজার এলাকায় বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন গঙ্গাচড়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল হোসেন।

রংপুর-১ আসনের সংসদ সদস্য মসিউর রহমান রাঙ্গা জাতীয় পার্টি থেকে বহিষ্কৃত। ওই আসনে এবার জাপার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের ভাতিজা সাবেক সংসদ সদস্য হোসেন মকবুল শাহরিয়ার আসিফ নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছেন। এরই অংশ হিসেবে শুক্রবার বিকালে বুড়িরহাট এলাকায় গণসংযোগ শেষে তিনি গঙ্গাচড়া বাজার হয়ে কোলকোন্দ, বড়বিল ও আলমবিদিতর ইউনিয়নে গণসংযোগে বের হন।

জানা যায়, আসিফের গণসংযোগের খবরে সাবেক প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গার নেতাকর্মীরা গঙ্গাচড়া বাজারে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকেন। অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ গঙ্গাচড়া বাজারে অবস্থান নেয় এবং আসিফের গাড়িবহরকে গঙ্গাচড়া বাজারে ঢুকতে না দিয়ে গঙ্গাচড়া সরকারি কলেজের সামনে থেকে বড়বিল ইউনিয়ন ও আলমবিদিতর ইউনিয়নের দিকে যেতে বলে। আসিফ তার গাড়িবহরে থাকা নেতাকর্মীদের নিয়ে গঙ্গাচড়া সরকারি কলেজ হয়ে সদর ভুটকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে গণসংযোগ করার পর বড়বিল মন্থনার দিকে যাওয়ার সময় রাঙ্গার নেতাকর্মীরা ইটপাটকেল নিক্ষেপ ও আসিফের ওপর হামলা চালায়। এতে আসিফের দুটি গাড়ির কাঁচ ভেঙে যায় এবং পাঁচ নেতাকর্মী আহত হন।

শাহরিয়ার আসিফ বলেন, স্থানীয় সংসদ সদস্য রাঙ্গা তার সন্ত্রাসী বাহিনী দিয়ে আমার গণসংযোগকালে হামলা চালিয়েছে। এতে আমার পাঁচ নেতাকর্মী আহতসহ দুটি গাড়ির কাঁচ ভেঙে ফেলা হয়েছে। অপ্রীতিকর ঘটনা ঘটার কথা বলে আমাকে গঙ্গাচড়া বাজারে পুলিশ গণসংযোগ করতে দেয়নি। রাঙ্গা পুলিশকে তার ঢাল হিসেবে ব্যবহার করছে।

এ ব্যাপারে মশিউর রহমান রাঙ্গা বলেন, আমি গঙ্গাচড়া আসনে তিনবারের সংসদ সদস্য। একবার প্রতিমন্ত্রী ছিলাম। গতবার আড়াই লাখ ভোট পেয়েছি, গঙ্গাচড়ার সবাই আমার লোক। এছাড়া আমি জাতীয় পার্টির মহাসচিব ছিলাম। আসিফ আমার সমপর্যায়ের নেতা না। গঙ্গাচড়া সরকারি কলেজের সামনে তার সঙ্গে এলাকাবাসীর হাতাহাতির ঘটনা ঘটেছে। তারা পালিয়ে যাচ্ছিল, পেছন থেকে নাকি উত্তেজিত এলাকাবাসী ঢিল ছুড়েছে। সে অহেতুক এ ঘটনার সঙ্গে আমাকে জড়িয়ে কথা বলছে। যদি তার ওপর হামলা হয়ে থাকে তবে পুলিশ খতিয়ে দেখে ব্যবস্থা নেবে। এ ঘটনার সঙ্গে আমার কিংবা আমার লোকজনের কোনো সম্পর্ক নেই।

আসিফের অভিযোগ প্রসঙ্গে গঙ্গাচড়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল হোসেন বলেন, পুলিশ গঙ্গাচড়ার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বদা কাজ করে যাচ্ছে। হোসেন মকবুল শাহরিয়ার আসিফকে প্রতিহত করার জন্য শতাধিক নারী ঝাড়ু নিয়ে দাঁড়িয়েছিল। পুলিশ একাধিকবার তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করেছে। এমন পরিস্থিতিতে তারা গঙ্গাচড়া বাজারে এলে বড় ধরনের বিশৃঙ্খলা তৈরি হতো। তাই গঙ্গাচড়া সহকারি কমিশনার (ভূমি) ও সার্কেল এএসপি স্যারের উপস্থিতিতে আমরা অন্য পথ দিয়ে গিয়ে গণসংযোগ করার জন্য বলেছিলাম।

  • রংপুর
  • গঙ্গাচড়া
  • জাতীয় পার্টি
  • প্রতিমন্ত্রী
  • এলাকাবাসী
এ সম্পর্কিত আরও খবর
নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাপার নিয়াজ উদ্দিন
নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাপার নিয়াজ উদ্দিন
কাপাসিয়ায় চোর সন্দেহে ২ যুবককে গণধোলাই দিয়ে পুলিশে দিল এলাকাবাসী
কাপাসিয়ায় চোর সন্দেহে ২ যুবককে গণধোলাই দিয়ে পুলিশে দিল এলাকাবাসী
আ.লীগ ছাড়া ভোটের মাঠে কেউ থাকতে পারবে না: জিএম কাদের
আ.লীগ ছাড়া ভোটের মাঠে কেউ থাকতে পারবে না: জিএম কাদের
জাপা প্রার্থীর নির্বাচনি প্রচারণায় প্রিজাইডিং অফিসার
জাপা প্রার্থীর নির্বাচনি প্রচারণায় প্রিজাইডিং অফিসার
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।