• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • বরিশাল
  • ভোলা

মনপুরায় যুক্ত হচ্ছে সাবমেরিন ক্যাবল, স্বস্তি ফিরবে গ্রাহকদের

ভোলা প্রতিনিধি
  ১২ অক্টোবর ২০২৫, ১২:২৭

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি : দেশ টিভি
ছবি : দেশ টিভি

সাগর উপকূলের দ্বীপ ভোলার মনপুরায় বিদ্যুৎ সমস্যার সমাধানে এবার সাবমেরিন ক্যাবল লাইন যুক্ত হতে যাচ্ছে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

শুক্রবার (১০ অক্টোবর) সকালে বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব নূর আহমদ এবং অতিরিক্ত সচিব (নবায়নযোগ্য জ্বালানি) কে. এম. আলী রেজার নেতৃত্বে বিদ্যুৎ বিভাগের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সভায় এমন তথ্য উঠে এসেছে।

সভায় অতিরিক্ত সচিব নূর আহমদ বলেন, মনপুরাকে ২৪ ঘণ্টা বিদ্যুৎ সুবিধার আওতায় আনতে দুইটি টেকনিক্যাল রুট বিবেচনায় আছে—একটি তজুমুদ্দিন উপজেলা থেকে চরকলাতলী হয়ে সাবমেরিন ক্যাবলের মাধ্যমে মনপুরায় সংযোগ স্থাপন, অপরটি চরফ্যাশন থেকে নদীর তলদেশ দিয়ে সরাসরি সংযোগ।

অন্যদিকে অতিরিক্ত সচিব কে.এম. আলী রেজা জানান, সাবমেরিন ক্যাবলের পাশাপাশি নবায়নযোগ্য শক্তি ব্যবহারের পরিকল্পনাও রয়েছে, যাতে প্রাকৃতিক দুর্যোগেও মনপুরার মানুষ অন্ধকারে না থাকে।

আগে এ উপজেলায় দৈনিক ৪/৫ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ হতো, এটি চালু হলে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ থাকবে বলে জানা গেছে।

বিদ্যুৎ বিভাগ সংশ্লিষ্টরা জানান, পুরোনো আমলের ডিজেলচালিত জেনারেটর দিয়ে গুটিকয়েক গ্রাহককে রাতে তিন ঘণ্টা বিদ্যুৎ দেওয়া হতো। যা প্রায় সময়ই বিকল থাকে।

জানা গেছে, মনপুরা উপজেলায় বিদ্যুতের চাহিদা ১৫ মেগাওয়াট। উপজেলা সদর হাজীরহাট ও আশপাশের এলাকার ৯শ' ৬৬ জন গ্রাহকের প্রয়োজন ৪ মেগাওয়াট। অথচ মনপুরায় বিদ্যুৎ উৎপাদন হচ্ছে-মাত্র ৪’শ ২০ কিলোওয়াট। যা প্রয়োজনের তুলনায় ১০ ভাগের একভাগেরও কম। এখানে ৩ টি জেনারেটর রয়েছে, এর মধ্যে ১টি বিকল। বাকি দু’টিও দীর্ঘদিনের পুরোনো, পরিত্যক্ত এবং সার্বক্ষণিক চলার অনুপযুক্ত। যে কারণে যেটুকু বিদ্যুৎ উৎপন্ন হয় তাতে প্রয়োজনীয় বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হয় না।

মনপুরা বিদ্যুৎ বিভাগের আবাসিক প্রকৌশলী কে, এম, ফরিদুল ইসলাম জানান, সমস্যা সমাধানের জন্য বর্তমানে উপজেলা সদরে ৩ মেগাওয়াট উৎপাদন ক্ষমতা সম্পন্ন সোলার বিদ্যুৎ প্লান্ট নির্মাণের কাজ চলছে। এছাড়া পার্শ্ববর্তী উপজেলা চরফ্যাশন থেকে সাবমেরিন ক্যাবলের মাধ্যমে মনপুরাকে জাতীয় গ্রিডের সঙ্গে সংযুক্ত করা হলে মনপুরাবাসীর জন্য বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত হবে।

ভোলার জেলা প্রশাসক মো. আজাদ জাহান বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দ্বীপ মনপুরাকে পর্যটন নগরী হিসেবে গড়ে তুলতে নানাবিধ কার্যকরী পদক্ষেপ হাতে নিয়েছে। এটি বাস্তবায়ন হলে সাগর মোহনার এ জনপদ হবে ভ্রমণ পিপাসু দেশি-বিদেশি পর্যটকদের অভয়ারণ্য।

মনপুরা ভোলা জেলার দক্ষিণে অবস্থিত। এ উপজেলার মোট আয়তন ৩৭৩.১৯ বর্গ কিলোমিটার।

/অ

  • মনপুরা
  • সাবমেরিন ক্যাবল
এ সম্পর্কিত আরও খবর
মনপুরায় প্রেমিকের থেকে ছিনিয়ে নিয়ে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ
মনপুরায় প্রেমিকের থেকে ছিনিয়ে নিয়ে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।