দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গাইবান্ধার সুন্দরগঞ্জে ঢাকাগামী যাত্রীবাহী বাস সোনালী পরিবহনের ধাক্কায় ভ্যান যাত্রী মো. রাজু মিয়া (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ২ জন।
শুক্রবার (১০ অক্টোবর) রাত ৯টার দিকে সুন্দরগঞ্জ-গাইবান্ধা সড়কের সদর মহিলা দাখিল মাদরাসার দক্ষিণে এ সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহত মো. রাজু মিয়া উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের থ্যালথ্যালা বাজার গ্রামের মৃত মেছের আলীর ছেলে।
আহতরা হলেন সাদুল্লাপুর উপজেলার সান্দিয়াপুর গ্রামের মো. আবদুর রশিদ মিয়া প্রামাণিকের ছেলে মো. আলমগীর হোসাইন (৩৮) ও কামাপাড়া গ্রামের মো. আতোয়ার রহমান (৬০)।
এর মধ্যে মো. আতোয়ার রহমান গুরুতর আহত হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আহত মো. আলমগীর হোসাইন বলেন, ‘ভ্যানে করে আমরা সুন্দরগঞ্জ মুখে আসছিলাম। এ সময় বেপরোয়া যাত্রীবাহী বাসটি ধাক্কা দিলে যাত্রীসহ ভ্যান উল্টে যায়। পরে আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে মো. রাজু মিয়া সেখানে মারা যান। মো. আতাউর রহমানের অবস্থা বেগতিক হওয়ায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
/অ