দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

টাঙ্গাইলে বিভিন্ন কোম্পানির সিল ব্যবহার করে খালি গ্যাস সিলিন্ডারে এলপিজি ভরার অভিযোগে মেসার্স তাহের এন্ড কোং ফিলিং স্টেশনকে ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। একই সঙ্গে শহরের সাত্তার শপিং সেন্টারে নকল কসমেটিকস বিক্রি ও মূল্য তালিকা না থাকায় ১ লাখ টাকা জরিমানা করা হয়।
বুধবার (৯ অক্টোবর) রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বিক্রিমহাটি এলাকায় মেসার্স তাহের এন্ড কোং ফিলিং স্টেশনে এবং বৃহস্পতিবার সকালে শহরের সাত্তার শপিং সেন্টারে পৃথক অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর টাঙ্গাইল কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল।
সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাতে ফিলিং স্টেশনে অভিযান চালিয়ে খালি গ্যাস সিলিন্ডারে অবৈধভাবে এলপিজি ভরা এবং বিভিন্ন কোম্পানির সিল ব্যবহার করার সময় হাতে-নাতে ধরা হয়। পরে প্রতিষ্ঠানটিকে ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
অপরদিকে, সাত্তার শপিং সেন্টারে অভিযান চালিয়ে নকল কসমেটিকস ও পণ্যে মূল্য তালিকা না থাকায় ১ লাখ টাকা জরিমানা করা হয়। এ সময় ভেজাল পণ্য জব্দ করা হয় এবং ভবিষ্যতে পুনরায় এ ধরনের অপরাধে জড়িত হলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার সতর্কতা দেওয়া হয়।
/অ