দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পিরোজপুরের নেছারাবাদ স্বরূপকাঠি উপজেলায় বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুন লাগার পর তা নেভাতে গিয়ে মো. রনি (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তার বাবা হারুন-অর-রশিদ (৫০)।
মঙ্গলবার (৭ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার সোহাগদল ইউনিয়নের শেখপাড়া গ্রামে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত রনি পেশায় একজন মোটরসাইকেল চালক ছিলেন।
রনির চাচাতো ভাই মো. রাজু জানান, রাত সাড়ে ৮টার দিকে বাড়ির পাশে বাঁশবাগানে আগুন লাগতে দেখে রনি ও তার পরিবার দ্রুত নেছারাবাদ বিদ্যুৎ অফিসে ফোন করেন। কিন্তু একাধিকবার ফোন করলেও কেউ রিসিভ করেননি।
কিছুক্ষণ পর এলাকায় বিদ্যুৎ চলে গেলে রনি ও তার বাবা আগুন নেভাতে গিয়ে আগুন ধরা একটি বাঁশ কাটতে যান। ঠিক সেই মুহূর্তে হঠাৎ বিদ্যুৎ আসলে দুজনই বিদ্যুতায়িত হন। বাবা হারুন ছিটকে পড়ে প্রাণে বাঁচলেও ছেলে রনি ঘটনাস্থলেই মারা যান।
স্থানীয়রা রনিকে উদ্ধার করে নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. লিমা আক্তার বলেন, বিদ্যুতায়িত যুবক রনিকে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে।
নেছারাবাদ বিদ্যুৎ অফিসের এজিএম চন্দ্রশেখর গাইন বলেন, ঘটনার দিন আমাদের সঙ্গে সরাসরি ওই গ্রামের কারও কথা হয়নি। আমরা অন্য কারো অনুরোধে শাটডাউন দিয়েছিলাম, পরে কাজ শেষে লাইন চালু করেছি।
নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বনি আমিন জানান, খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
/অ